somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও সংস্কৃতি: সহযোগী না প্রতিদ্বন্দি?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফি-বছর প্রাক-নববর্ষকালে অনলাইনে ধর্ম ও সংস্কৃতি নিয়ে বিতর্ক দেখা যায়। আমি মুখ্যু-সুখ্যু মানুষ। তারপরও এ বিষয়ে আমার একান্তই নিজস্ব কিছু মতামত তুলে ধরতে চাই।

ধর্ম আর সংস্কৃতির সম্পর্কটা কী অথবা কেমন হওয়া উচিত আর এটা নিয়ে আমি কী মনে করি এটা একটা ছোট্ট উদারণ দিয়েই দেখাতে পারি। ধরুন, বাড়িতে মেহমান এসেছে। ধর্ম বলে, খাতিরদারী কর। এখন খাতিরদারী কীভাবে করবেন? আপনার আঞ্চলিক বা পারিবারিক রেওয়াজ যদি থাকে চা দিয়ে আপ্যায়ন, তাহলে চা দিবেন। যদি থাকে কফি দিয়ে আপ্যায়ন, তাহলে কফি দিবেন। এটাই সংস্কৃতি।

সংস্কৃতি হল আপনার মূল্যবোধ, পোশাক-পরিচ্ছদ, খানাপিনা, ব্যবহার্য জিনিসপাতি, জীবিকা, বিনোদন ইত্যাদির সমষ্টি। সংস্কৃতি সৃষ্টি হয় কোন অঞ্চলের জলবায়ু, ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে মানুষ সে অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে যেভাবে ব্যবহার করে- তা থেকে। তাই অঞ্চলভেদে সংস্কৃতি ভিন্ন হয়। (আবার মুক্ত বাজার অর্থনীতির বদৌলতে ব্যাপারটা কেবল সে অঞ্চলের প্রাকৃতিক সম্পদে সীমাবদ্ধ থাকে না। তারপরও কোন অঞ্চলের জলবায়ু, মানুষের রুচির বিপরীতে নতুন জিনিস ঢুকাতে হলে যথেষ্টই বেগ পেতে হয়।)

তাহলে ধর্মের ভূমিকা কী? আমার মতে এখানে ধর্ম দ্বৈত-ভূমিকা পালন করে। এক হল, ধর্ম সাজেশ্চন বা গাইডের মত কাজ করে- দেখিয়ে দেয় সংস্কৃতির বিশাল ভাণ্ডার থেকে কোনটা কোনটা বেছে নিলে কোন ক্ষতি হবে না। দুই, ধর্ম সংস্কৃতিতে নতুন জিনিস যোগও করতে পারে। যেমন মুসলিমদের সুন্নত হল, পাজামা-পাতলুন টাখনুর উপর রাখা। এটাও সংস্কৃতির অংশ হয়ে যায়।

As simple as this...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×