পাবলিক বাসে উঠলাম। চরম ঠাসাঠাসি অবস্থা, সিট না পেয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছি। বাসটাও একটু পিক্যুলিয়ার, হাতে ধরার রডটা একটু বেশি উঁচুতে। আমার অ্যাভারেজ বাঙালি হাইট নিয়ে ওটা ধরে প্রায় পেন্ডুলামের মত ঝুলে থাকতে হচ্ছে।
একে তো এই অবস্থা তায় আবার ড্রাইভারেরও মাথায় কী পাগলামি চাপসে- জোরে টান দেয় আবার মাঝারি মাত্রার হার্ডব্রেক করছে। আমিও টাল সামলাতে না পেরে দোল খেয়ে আমার দিকে পিঠ ফিরিয়ে থাকা ভদ্রলোকের পশ্চাদদেশে কোমর দিয়ে বাড়ি খেলাম তিন বার।
"ধাপ"
"ধাপ"
"ধাপ"
('ধ'-কে অন্য কোন বর্ণ দিয়ে রিপ্লেস করতে চাইলে পাঠকের একান্ত ব্যক্তিগত চিন্তা)
ভদ্রলোক বিরক্ত হয়ে বলল, "কী ভাই, গায়ের উপর উইঠা পড়তেছেন কেন?"
আরে ব্যাটা নবাবজাদা, ধাক্কা খাওয়ার অভ্যাস নাই তো পাবলিক বাসে উঠছস ক্যা! আমার তো শখ লাগসে ওই ঘামা গায়ের লগে জাপ্টাজাপ্টি করতে!
রাগের কথা মনে মনে রেখেই মুখে ভালবাসার বাণী ফোটালাম, "কারণ আপনারে আমার অনেক পছন্দ হইছে..." ভালবাসার ভাব প্রগাঢ় করতে ঠোঁট গোল করে চুমুর ভঙ্গি করলাম।
আর ব্যাটা বেরসিক কিনা এটা শুনে এমন মুখভঙ্গি করল যেন ভূত দেখেছে। মিরপুরের ভাড়া দিলেও ব্যাটা ফার্মগেটেই নেমে পড়ল। দেশে ভাব-ভালবাসার দাম নাই... :-(

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


