somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

EQ নিয়ে গল্প

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা সবাই কমবেশি EQ এর কথা শুনেছেন। এর জোরেই মানুষ বুঝতে পারে কার সাথে কোন জোক করা যাবে না, অথবা কার জোক শুনলে হাসি না পেলেও হাসতে হবে, কাকে কোন দিক দিয়ে তেল মারলে সে নিজের অজান্তেই গায়ে মেখে নিবে, কাকে কোন ভাষায় কথা বললে কাজ আদায় হবে। এর জোরেই মানুষ শুনতে পারে কথার পেছনে না বলা কথা। আবার আরেক দিক দিয়ে এর জোরেই মানুষ কারও ধমক শুনে মন খারাপ হয়ে গেলে, তা থেকে দ্রুত রিকভার করতে পারে।
.
আমার আফসোস হল এই বস্তু আমার মধ্যে কম। আমার মা অবশ্য এ ব্যাপারে আমাকে অনেক হেল্প করেছে। ছোটবেলায় হাতে গল্পের বই নিয়ে বসে থাকতাম। কেউ আমার সাথে কথা বলতে আসলেও হাতে বইটা খোলা রেখেই কথা বলতাম। মা আমাকে শিখিয়েছে কথা শোনার সময় কমসে কম হাতের বইটা বন্ধ করতে। তাহলে বলনেওয়ালা মানুষটা এটা দেখে নিশ্চয়তা পাবে তার কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে।
.
EQ কম থাকায় বহু বার মর্মান্তিক পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাকে সহ আমার আশেপাশে আসা অন্যদের। এরকমই একটা ঘটনার কথা মনে পড়ছে। ক্লাস শেষ করে (নাকি পরীক্ষা? মনে নাই) ভার্সিটির খোলা চত্বরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের আড্ডা দেয়া দেখছি। তখন সিকিউরিটি গার্ডের ড্রেস পরা একজন বয়স্ক লোক আমার কাছে এসে জানাল, তার ছেলে আজকে এমবিবিএস শেষ করে ডাক্তার হল। তিনি ছেলেকে গ্রীন ডেল্টা/ লাইফ মেডিকেল কলেজে 14 লাখ টাকা (এরকমই কিছু একটা বলেছিল) খরচ করে পড়িয়েছে।
আমার মনে তখন চিন্তা চলছিল, এই বয়স্ক লোকটা হয়তবা গ্রামের জমি বেঁচে স্বপ্নটা পূরণ করেছে, এখন ছেলেটা কী করবে? সে কি তার বিশাল টুইশান ফি পুনরোদ্ধারের লক্ষে ক্যারিয়ার সাজানোর চিন্তা-ভাবনা শুরু করবে, নাকি নিজের গ্রামের মানুষদের সেবায় রত হবে? এত টাকা খরচ করে সে ডাক্তারি বিদ্যায় স্রেফ প্রথম ধাপটা অতিক্রম করল, সামনে আরও কষ্টের দিন আছে... ইত্যাদি ইত্যাদি। মুখে শুধু হুঁ,হ্যাঁ, ভেরি গুড এই জাতীয় সামান্য কয়েকটা কথা বলেছিলাম।
.
অনেক দিন পর ভাবতে লাগলাম আর সবাইকে বাদ দিয়ে চিনে না- জানে না আমাকে কেন এ খবর দিতে আসল লোকটা? বহু ভাবনা-চিন্তা করে পরে অনুমান করলাম লোকটা সম্ভবত ভার্সিটির ভেতরের ব্যাংকের সিকিউরিটি গার্ড।
তার চাকরির জায়গাটাই এমন যে, না পারে সে গেটের সিকিউরিটি গার্ডদের সাথে খাতির করতে, না পারে ভেতরের ম্যাসেঞ্জারদের সাথে কথা বলতে, সারাদিন ব্যাংকের সামনে টুলের উপর একা একা বসে থাকতে হয়। আর কাউকে না পেয়ে বেচারা তার বিশাল আনন্দের কথা বলতে আমাকে বেছে নিয়েছিল। দিনশেষে বেচারার কপালে পড়ল আমার মত একটা গাড়ল।
.
ঐ সময় আমার ভালোমত রিঅ্যাক্ট করা উচিত ছিল, উচিত ছিল তাকে ভালো ভালো কথা বলে চিয়ার আপ করা। ঘটনাটা মনে পড়লে অনেক খারাপ লাগে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×