প্রসংগ: নবম শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ের ৮২ পৃষ্ঠার একটি লাইন এবং এর সঠিক ব্যাখ্যা
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নবম শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ের ৮২ নং পৃষ্ঠায় উল্লেখ আছে "দেবদেবীর বা আল্লাহ ব্যাতিত অন্যের নামে উৎসর্গকৃত গোশত খাওয়া'' হারাম। আজ উল্লিখিত লাইনের অর্থ বিকৃত করে রাজনৈতিক ভাবে ফায়দা হাসিলের চেষ্ঠা করছে অনেকে। কিন্তু এই লাইনের প্রকৃত অর্থ যে কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বোধগম্য।
"আল্লাহ ব্যাতিত অন্যের" কথাটির আরবী অনুবাদ হল "গয়রুল্লাহ"। এখন লাইনটির ব্যাখ্যা এরকম হবে - দেবদেবীর বা গয়রুল্লাহর নামে উৎসর্গকৃত গোশত খাওয়া হারাম। অর্থ্যাৎ দেবদেবীর নামে উৎসর্গকৃত গোশত খাওয়া হারাম এবং গয়রুল্লাহ তথা আল্লাহ ব্যতিত অন্যের নামে উৎসর্গকৃত গোশত খাওয়াও হারাম। এখানে দেবদেবী এক অংশ আর আল্লাহ ব্যতিত অন্যের কথটি আরেক অংশ। দেবদেবীর সাথে আল্লাহকে সমান করা হয় নি। তাই বাক্যটির প্রকৃত অর্থ হল - কোন দেবদেবীর নামে উৎসর্গকত গোশত খাওয়া হালাল নয় অথবা গয়রুল্লাহ তথা আল্লাহ ব্যতিত অন্যের নামেও উৎসর্গকৃত গোশত খাওয়া হালাল নয়। একমাত্র আল্লাহর নামে উৎসর্গকৃত গোশত খাওয়া হালাল।
উল্লেখ্য যে, যদি বাক্যটিতে দেবদেবীর না লিখে দেবদেবী লিখা হত তাহলে বাক্যটির অর্থ বিকৃত হয়ে যেত। অর্থ্যাৎ দেবদেবী বা আল্লাহ লিখার কারণে আল্লাহকে দেবদেবীর সাথে সমান করা হয়ে যেত।
কিন্তু এর সঠিক ব্যাখ্যা না দিয়ে সরকার দেবদেবীর শব্দটি কেটে দেওয়ার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছেন। অথচ বাক্যটি ১০০% শুদ্ধ আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন