somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যালগরিদমের নতুন পাঠ এবং একটুখানি অনুধাবন!!

০১ লা জুলাই, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনিভার্সিটির সিলেবাসে অ্যালগরিদমের উপর কোর্স ছিল। কিন্তু এই কোর্সগুলো নেবার সময় শিক্ষকদের মধ্যে শেখানোর আগ্রহ খুব একটা লক্ষ করিনি, বরঞ্চ যত শীঘ্র কিছু সর্টিং, সার্চিং শিখিয়ে সিলেবাস শেষ করা যায় সেদিকে তারা বেশি যত্নবান ছিলেন! যাইহোক, সেই সময় ফাঁকিবাজি করে পাস করে গেছি কিন্তু পরবর্তিতে যখন উচ্চশিক্ষার প্রয়োজনে নিজে বইগুলোর পাতা উলটিয়েছি, দেখেছি যে অত্যন্ত সুরচিত, তথ্যসমৃদ্ধ এই টেক্সটবুক গুলোর জ্ঞানভাণ্ডার ব্যবহার থেকে বঞ্চিত হয়েছি। কারণ, বিদেশি লেখকদের লিখা এই বইগুলোর প্রথমদিকে কিছু প্রাথমিক এবং অতিগুরুত্বপূর্ণ বিষয়ের বিশদ ব্যাখ্যা থাকে যা ঠিকভাবে রপ্ত না করতে পারলে বইগুলোর পরবর্তী অধ্যায়গুলো বোঝা বেশ কষ্টসাধ্য, এমনকি কোন কোন ক্ষেত্রে প্রায় অবোধ্য হয়ে ওঠে। কিন্তু অধিকাংশ শিক্ষককেই দেখেছি এই প্রাথমিক অধ্যায়গুলো কোন গুরুত্ব না দিয়ে সোজা পরবর্তী কঠিন টপিকগুলোর দিকে মনোনিবেশ করতে। তাই পরীক্ষার ফলটা ভাল হলেও, অধিকাংশ ছাত্রছাত্রীর বেসিক খুবই দুর্বল থেকে যেত। তবে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, যেই শিক্ষকেরা এর অন্যথা করতেন ( মৌলিক অধ্যায়গুলোর ওপর জোর দিতেন ), ছাত্ররা অভিযোগ করত " ওনার লেকচার আমাদের এন্টেনার ওপর দিয়ে যায় "। তাই, ছাত্র এবং শিক্ষকদের যৌথ প্রযোজনায় আমাদের বিশ্ববিদ্যাল্যের শিক্ষাব্যবস্থা
আজ "স্ব-উপায়ে শিক্ষিত"। যাইহোক, সম্প্রতি আমি অ্যালগরিদমের উপর একটা নতুন বই পেলাম যা মূলত ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া অ্যাট সান ডিয়েগোর কয়েক শিক্ষকের অধ্যাপনাকালে তাদের তৈরি নিজস্ব ক্লাস নোটের/লেকচারের কম্পাইলেশন। বইটা পড়তে গিয়ে দেখলাম, বইটার প্রথমেই অ্যালগরিদম পাঠের উদ্দেশ্য পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে এবং প্রথমের অনেকখানি জুড়ে অ্যালগরিদমের এক্কেবারে গোঁড়া থেকে আলোচনা করা হয়েছে খুবই সহজভাবে, যা আমি কক্ষনো আমাদের কোন শিক্ষককে বলতে বা আলোকপাত করতে শুনিনি। এটাও বুঝলাম যে অ্যালগরিদমের উপর কোর্সটা করার সময় আমার আবস্থা ছিল ঠিক যেন, "ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সরকার" !! এখন উপলব্ধি করছি যে, আমাদের বিশ্ববিদ্যাল্যের শিক্ষা পদ্ধতি আমাদের কতটা পঙ্গু করে দেয়, কতটা পিছিয়ে দেয়। একটি সরকারি বিশ্ববিদ্যাল্যের ছাত্র হিসেবে বুঝি, আমি ও আমার মত আরও হাজারো ছাত্রের আমার knowledge Base কতটা দুর্বল! অ্যালগরিদমের কোর্সটা একটা স্যাম্পল মাত্র। ছাত্র ও শিক্ষকদের নিজেদের ভালর জন্যেই উচিৎ শিক্ষাকে উপযুক্তভাবে গ্রহণে ও প্রদানে উৎসাহী হওয়া।



১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×