somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমসাময়িক রাজনীতি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল বস্তুনিষ্ঠ খবর প্রচারমাধ্যমে নয়, বরং মানুষের মুখে মুখে ছড়ায়। আর এসব খবরে ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের প্রকাশ্য এবং ছদ্মবেশী সমর্থক কারো জন্যই কোন সুখবর নেই। গুলশানের দফতরে গ্যাস, পানি, দূরালাপন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপর পাল্টা অবরোধ জারী করেও চলমান সরকার উৎখাত অভ্যুত্থানের কোনরূপ হিল্লা করা গেছে বলে মনে হয়না। উল্টো এসব কর্মকাণ্ডের ফলে অবরূদ্ধ খালেদা জিয়া সম্ভবত তাঁর রাজনৈতিক জীবনে সবচেয়ে উঁচু অবস্হানে পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, যেদিন তিনি দফতর থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসবেন, সেদিন তিনি মামুলি একজন বিরোধী জোট নেত্রী নন, এমনকি ফিলিপাইনের কোরাজন অ্যাকুইনোও নন, বরং ইরানের আয়াতুল্লাহ খোমেনী বা কম্বোডিয়ার নরোদম সিহানুকের পর্যায়ে বরিত হবেন, অন্তত বিদেশী প্রচারমাধ্যমে।

বড় রসিয়ে রসিয়ে তখন প্রচার করা হবে তার দীর্ঘ তিন দশকের রাজনৈতিক জীবনের ঠিকুজি- গৃহবধু থেকে প্রধানমন্ত্রীত্বের পথে এরশাদ বিরোধী আন্দোলনের আপোষহীনতা থেকে শুরু করে গত মাস থেকে অবরুদ্ধ দিনগুলোকে। তাঁকে এই অনন্য উচ্চতায় আসীন করার পেছনে আওয়ামী লীগের দিশাহীন পদক্ষেপের কৃতিত্ব তখন কেউ দেবেনা।

অন্যদিকে দিনকে দিন অনেক নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিলেও সহসাই নতুন একটি নির্বাচনের সম্ভাবনা এখনো সুদূর পরাহত। যদি দৃশ্যপটে নতুন কোন ক্ষমতাধর গোষ্ঠীর আবির্ভাব ঘটেও, তারপরও নয়। এমনকি মুখে বললেও বিএনপি নিজেই এখনই একটি নির্বাচনে যাবার জন্য প্রস্তুত নয়। আন্দোলনের ডামাডোলে বিএনপির আভ্যন্তরীণ অনেক প্রসঙ্গই এখন ছাইচাপা পড়েছে। মহাসচিব মীর্জা আলমগীর জেলে। জানুয়ারীর প্রথমে প্রেসক্লাব থেকে তিনি গ্রেফতার হয়েছেন দলীয় সিদ্ধান্তের কারণেই। দলের আরো অনেক বড় নেতাই মামলা আর পরোয়ানার কারণে এই মুহূর্তে নির্বাচনে অংশ নেবার যোগ্যতা রাখেননা। এসব বিষয়ের আইনি ফয়সালাও বেশ কয়েক মাসের কাজ। তাছাড়া আর্থসামাজিক ও প্রশাসনিক অনেক প্রসঙ্গেরই আশু সমাধান ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবেনা...।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×