somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা সিটিকর্পোরেশন নির্বাচন : কিছু বিশ্লেষণ

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বর্ণচোরা নাট্যগোষ্ঠী ও প্রচার মাধ্যমের যৌথ প্রযোজনায় যে নাটক চলছে তাকে আমি গোড়া থেকেই মেকী ও অন্তঃসারশূন্য বলে আসছি। আমার এহেন অনুমান পোক্ত হয়েছে গতকালের একটা খবরে। এতে দেখা যাচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল হান্নান খান দাবী করেছেন যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হকের বাবা এ কে এম জহিরুল হক ১৯৭১ সাল নাগাদ পূর্ব পাকিস্তান আনসার বাহিনীতে কর্মরত ছিলেন, যিনি সে বছরই স্বয়ংক্রিয়ভাবে নবগঠিত রাজাকার বাহিনীতে নিযুক্ত হন।

১৯৭৫ সালের আগস্ট নাগাদ চাঁদপুরের মহকুমা পুলিশ প্রধানের দায়িত্বে থাকা আবদুল হান্নান খান এহেন দাবীর স্বপক্ষে সবাইকে ১৯৭১ সালে পাকিস্তান সরকার কতৃক জারী করা ফরমান দেখতে বলেছেন, যাতে রাজাকারের তালিকাভুক্ত সদস্য হিসেবে জহিরুল হকের নাম আছে। প্রসঙ্গত উল্লেখ্য, আনিসুল হকের ভাই বর্তমানে সেনাবাহিনীর অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিকুল হক বর্তমানে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন।

যাহোক, আমি শুরু থেকেই ধারণা করে আসছিলাম যে, ঢাকার নির্বাচনের কথা জোরেশোরে উচ্চারিত হলেও আসলে তা হবেনা। অনেকগুলো কারণ ক্রিয়াশীল এর পেছনে। এসবের মধ্যে অন্যতম কারণ হচ্ছে, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য না হয়েও আনিসুল হককে উত্তর ঢাকার মেয়র পদে মনোনয়ন দেয়ায় ইতোমধ্যে কোন্দলে জর্জরিত আওয়ামী লীগে চাপানউতোর আরও জোরদার হয়েছে। আমার ধারণা দলের কোন সংক্ষুব্ধ গোষ্ঠীর কারসাজীতেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হঠাৎ করে আনিসুল হকের রাজাকার পিতার তথ্য এনে হাজির করলো।

এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে, আওয়ামী লীগেরই একটি ক্ষমতাশালী অংশ চায়না আনিসুল হক জিতুন, অথবা এই মুহূর্তে ঢাকায় নির্বাচন হোক। বস্তুত, বিগত সাত বছরে আওয়ামী লীগের উদ্যোগে দেশে যে তীব্র আদর্শিক মেরুকরণ সৃষ্টি হয়েছে, তার পার্শ্বপ্রতিক্রিয়াতে আওয়ামী লীগের অভ্যন্তরেও একটি ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম হয়েছে, অন্যকে কাটার চাইতে যা আওয়ামী লীগকেই কাটছে বেশি।

ঢাকার দক্ষিণাংশেও পরিস্থিতি সুবিধাজনক নয়। হাজী সেলিম ও মোহাম্মদ সাঈদের পাল্টাপাল্টি প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে বুড়িগঙ্গার উত্তর তীরে যে পরিস্থিতির জন্ম হয়েছে, তা আওয়ামী লীগের নিজের জন্যই উদ্বেগের ব্যাপার। এমতাবস্থায় স্বল্প ও দীর্ঘ মেয়াদে অনেক কিছুই ঘটে যেতে পারে যা দলটির জন্য মারাত্মক নেতিবাচক হতে পারে।

এমতাবস্থায় বিএনপির আপোষকামী ও অসৎ নেতৃত্বকে কিছুদিন নির্বাচনী মূলা ঝুলিয়ে প্ররোচিত করার চেষ্টা করা হবে। সেটা যদি বানচাল হয়ে যায়, তাহলে অন্য কোন প্রসঙ্গের অবতারণা ঘটিয়ে ঢাকার নির্বাচনী হুজুগে পানি ঢালা হতে পারে...।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×