আরাধ্য
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখন এসবের একটা মূল্য ছিল,
অথবা সেসব অমূল্য ছিল;
হীরক খন্ড চুনি বা পান্নার মত
সব সব কিছু ছাঁপিয়ে ছিল
তোমার একটুকরো হাসি
তোমার একটু ছোঁয়া
তোমার একটু দেখা পাওয়া
এই সব রত্ন-রাশি নিয়ে
সতত মশগুল ছিল
দিন-রাত্রি ঘুম ও জাগরণ
হাতে পড়ে কানে পড়ে গলায় ধরে
ঘুরিয়ে ফিরিয়ে
নিত্য ছিল প্রতিফলন দেখা
তোমার ছুঁড়ে দেয়া
জহরত আর মণিমানিক্যের
চোখ ধাঁধানো
প্রতিফলনে প্রায়ান্ধ আমার
তুমিই ছিলে একমাত্র আরাধনা
আজ বহুকাল বাদে
ফিরে দেখি সেইসব দিন
ভাবি আর কী অমূল্য হয়ে
আসবে কোনদিন
তোমার হাসি
তোমার তাকানো
তোমার কন্ঠস্বর
পুনরায় কি হয়ে উঠবে
হীরা পান্না বা চুনি
যাদের বুক পকেটে নিয়ে
নিমগ্ন পর্যটনে
ঘুরবো নিশিদিন
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন