somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গদেশে স্বাধীনতার ফসল কে ঘরে তোলে

১৭ ই মে, ২০২৫ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন মহাসড়কে সিটি ‘করপোরেশন’ কর্তৃক তিনটি অটোরিক্সা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ফেলাই প্রমান করে, এই রাষ্ট্রের ক্ষমতা কোন শ্রেনীর হাতে ন‍্যাস্ত আছে।

আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর, নানা দিক থেকে ধিক্কার ধ্বনি ওঠার পর, কমপেনসেসন দেয়ার কথা বলা, পিছু হটার এই ভঙ্গী, প্রমান করে জুলাই-অগাষ্টের বিপ্লব মূল শক্তি ছিল - যা ফ‍্যাসিষ্ট আওয়ামী সরকারকে উৎখাত করে বর্তমান সরকারকে বসিয়েছে - সেই দলিত বঞ্চিত লাঞ্চিত শ্রেনী, রাজপথে যারা বারে বারে জীবন দেয় রক্ত দেয় নতুন জীবনে বুবুক্ষায়।

শ্রেণী-সংগ্রামের বারুদ ব‍্যবহার করে একদল ক্ষমতায় যায়, কিন্তু তারা ভুলে যায় কারা স‍্যালুট দিয়ে তাদের ক্ষমতায় বসিয়েছে।

ক্ষমতায় গিয়েই তারা ফুটপাথ হকার-মুক্ত করে উচ্ছেদের মাধ‍্যমে, অথবা রিক্সা, অটো-রিক্সা (উপহাস করে বলে বাঙলার টেসলা) যান্ত্রিক দানবের নীচে দুমড়ে-মুচড়ে দেয়; বোঝে না আইনের নামে, তারা একজনের জীবন-জীবিকা তছনছ করে দিচ্ছে; তাঁদের জীবিকার কোন অল্টারনেট ব‍্যবস্থা না করেই প্রশাসকেরা এটা করতে পারে কোন বিবেকের দংশন ছাড়াই, কারন তার সাপোর্টার শ্রেনী তাকে বাহবাই দেয় ‘আইনের’ রক্ষক হিশাবে।

মনে পড়ে সেই রিক্সাওয়ালার কথা, যে তাঁর রিক্সায় দাঁড়িয়ে স‍্যালুট করেছিল নির্ভিক, বিপ্লবী ছাত্র জনতাকে, সেই হকারকে মনে পড়ে যে ফ্রী পেয়ারা দিচ্ছিল, একজন হকার ফ্রী সিঙ্গারা দিচ্ছিল, পথশিশুরা তৃষ্ণার্ত সংগ্রামরত ছাত্র-জনতাকে পানি খাওয়াচ্ছিল। এরাই শক্তি যোগায়, এদের সমর্থনেই একটা সামান‍্য কোটা আন্দোলন, সর্বব‍্যাপ্ত হয়ে ১৫ বছরের ফ‍্যাসিস্ট শাসন চূর্ণ-বিচূর্ণ করে দেয়।
কিন্তু শেষমেষ এঁরা কী পায় - উচ্ছেদ, অপমান, লাঞ্ছনা আর লাঠির বাড়ি ছাড়া?

ভাবছিলাম, সেই শ্লোগানটার কথা “ইয়ে আজাদী ঝুটা হ‍্যায়, লাখো ইনসান ভুখা হ‍্যায়।” যে সমাজে লাখো কোটি গরীবের সম্মান নেই, গুটিকয় ভদ্রলোকের স্বস্তির জন‍্য, আইনের কলকাঠি নড়ে, সেই দেশে এ‍্যাত বার আজাদী আসলেই লাভ কী, শুধুমাত্র গুটি কতকের সুবিধাভোগী শ্রেণীরই কেবল ক্ষমতায়ন হয়, সংখ‍্যা গরিষ্ঠ যে কাতারে, সে কাতারেই থাকে, সমাজে তার সম্মানও বাড়ে না, টাকা-কড়িও বাড়ে না, মাটিতে নিরুপায় হতাশায় গড়াগড়ি খেয়ে আহাজারী “এইটাই কী স্বাধীন বাংলাদেশ”! হায়রে আইন, কবে তুমি আমার হবে?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×