প্রিয় (শোমচৌ),
আশা করি ভালই আছিস। আমি ও ভাল আছি। পর সমাচার হচ্ছে, (শুভ)'র কাছে শুনলাম (এম হোসেইন) আর (আড্ডাবাজ) মিলে (সুমন চৌধুরী)কে হেভী ধোলাই দিয়েছে। সেখানে (সাদিক মোহাম্মদ আলম) আর (অমি রহমান পিয়াল) সময়মত না গেলে অবস্থা আরো খারাপ হতে পারত। আসলে যত দোষ (শাওন) এর, সে (রিফাত হোসেন) কে কেন বলতে গেল যে, (হাসান) আর (কৌশিক) বাজে ছেলে। যাইহোক, গতকাল (সাকিব আল মাহমুদ) এর সাথে দেখা হয়েছিল। (অপবাক) স্যারের কাছে পড়তে যাচ্ছে। সে বলল, (তীরন্দাজ) আর (কালপুরুষ) স্যার একজন আরেকজনের ছাত্রদের পছন্দ করেনা। তাই (জুয়েল), (রাসেল........), (শাহানা) ও নাকি আর ওনাদের কাছে পড়তে যাচ্ছেনা। ওহ ভালো কথা, (শমিত) এর জিলাপীর দোকান ভালই চলছে। (বদরুল আহমেদ), (হিমু), (হীরক লস্কর) ওর নিয়মিত কাষ্টমার। কিন্তু (হাবিবমহাজন) জিলাপিতে (তেলাপোকা) পড়তে পারে এই ভয়ে (জাকিরুল হক তালুকদার) এর চটপটির দেকানেই বেশী যায়। এবার একটা মজার ঘটনা শোন, (ওয়ালী), (ঝড়ো হাওয়া) (দীক্ষক দ্রাবিড়) তিনজন মিলে (শর্মী)দের বাসার সামনে নিয়মিত ডিউটি করতে গিয়ে দেখে ওর দাদা (ব্রাত্য রাইসু) ইয়া বড় লাঠি নিয়ে দাড়িয়ে আছে। ওনার তাড়া খেয়ে ওদের তো (হযবরল) অবস্থা। কোন রকমে জান নিয়ে পালিয়েছে। আচ্ছা, তোর সেই বন্ধু (মঈন) এর খবর কি? (পল্লব মুনতাকা)'র সাথে শেয়ারে (ত্রিভুজ), চাঁদা, কাঁটা কম্পাসের যে ব্যবসাটা করতো সেটা কি এখনো আছে? (মাহবুব মোর্শেদ) আঙ্কেলের কথা তোর মনে আছে? ওই যে, একটু (মুখফোড়) টাইপের লোক ছিলেন। ওনার পৃথিবীতো এখন (ধুসর গোধূলি) হয়ে গেছে। ওনি একলা (পথিক !!!!!!!!!) হয়ে গেছেন। কারন ওনার গার্লফ্রেন্ড এখন (নাহিদ) এর স্ত্রী। অনেক কিছুই বলা হয়ে গেল। আজ আর নয়। ভালো থাকিস।
ইতি
(এস এম মাহবুব মুর্শেদ)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৬ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





