মহানবী (সঃ) আমাদের জন্য কী শিক্ষা রেখে গেছেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ছোট বেলায় পড়েছিলাম আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সঃ) এর মহানুভবতার নানা গল্প। পড়ার সময় চোখে পানি চলে আসতো, গর্বে বুক ফুলে উঠতো, আমি মুসলমান। আমার ধর্ম ইসলাম। এরকম একটা গল্পই এই মূহুর্তে খুব মনে পড়ছে।
প্রিয় মুহম্মদ (সঃ) এর যাত্রা পথে কাটা বিছিয়ে রাখতো এক বুড়ী। মুহম্মদ (সঃ) এর পায়ে কাটা ফুটতো আর সেই রক্ত মাখা পা ও যন্ত্রনা কাতর মুখ দেখে বুড়ী খুশিতে নেচে উঠতো। একদিন সেই পথে কাটা দেখতে না পেয়ে মুহম্মদ (সঃ) বড়ই চিন্তিত হলেন। খোজ নিয়ে সেই বুড়ীর বাড়ি গিয়ে দেখলেন বুড়ী অসুস্থ। মহানবী (সঃ) মর্মাহত হলেন। বুড়ীকে সেবা করে সুস্থ করে তুললেন। এরকম আরো কত শত ঘটনা আছে। লিখে শেষ করা যাবে না।
এইতো আমাদের ধর্ম ইসলাম। মহানুভবতার কথা বলে। শান্তির কথা বলে।যে বা যারাই থাবা কে হত্যা করুক না কেন, আমরা সেই মুহম্মদ (সঃ) এর উম্মতরাই এই হত্যাকে বলি "উচিৎ শিক্ষা" ? নাস্তিককে হত্যা করা হয়েছে। পাকিস্তানি ফোরামে লেখা হয় "আলহামদুল্লিল্লাহ, অউর এক ফাসাদি খতম" ? এই কি আমাদের ইসলামের শিক্ষা। আর এজন্যই কি আমরা এই হত্যাকে সমর্থন করবো? যদি তাই হয় তবে চলুন থাবা'র লাশকে আবারো ক্ষত বিক্ষত করি।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন