somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান, কিছু ওষুধ একসঙ্গে খাবেন না !

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেরই ধারণা যে, কেবল মেয়াদোত্তীর্ণ বা ভুল ওষুধ খেলেই মানুষের মৃত্যু হয়। ঠিক তা নয়। চিকিৎসকের প্রেসক্রিপশনের ওষুধ খেয়েও বিশ্বে প্রতি বছর প্রায়১ লাখলোকের মৃত্যু ঘটে থাকে। এই মৃত্যুর বড় কারণ ওষুধের ভুল ব্যবহার।
জানা গেছে, ওষুধের ভুল ব্যবহার যুক্তরাষ্ট্রে খুব গুরুতর সমস্যা। প্রায় ক্ষেত্রেই দেখা যায় দু’টি ঝুঁকিহীন ওষুধ কেউ একসঙ্গে খেয়েছেন অনেকে। এ থেকে মারাত্মক সমস্যা তৈরি হয়। কখনো মৃত্যু ঘটে, আবার মৃত্যু না হলেও ভয়াবহ প্রতিক্রিয়াদেখা দেয়।
সাধারণ কাঁশির ওষুধ থেকে প্রেসক্রিপশনে দেওয়া পেইনকিলারেরও মাত্রা দেওয়া থাকে। কোন ওষুধের সাথে কোন ওষুধ খাওয়া যাবে না তাও নির্দিষ্ট করে বলা থাকে।তারপরেও সাবধানতার অভাবে এইওষুধ মিলিয়ে-মিশিয়ে খাওয়ার ফলে ভয়ঙ্করবিপদের ঘটনা ঘটে।
ওষুধের ভুল মিশ্রণের কারণে পেট খারাপ থেকে মৃত্যু পর্যন্ত ঘটতেপারে। ২০ থেকে ৫৯ বছর বয়সী মানুষের মধ্যে প্রায় ২৮ শতাংশ প্রতি মাসেএকাধিকডাক্তারেরপ্রেসক্রিপশন ফলো করেন।তারা জানেনও না শরীরের কী মারাত্মক ক্ষতি তারা করছেন।
ওষুধের সাধারণত ৫ধরনের ভুল ও বিপজ্জনক সংমিশ্রণ ঘটে থাকে। চেষ্টা করা উচিত এ সব ব্যাপারে সচেতন থাকতে, অন্যদেরও সচেতন করা জরুরি।
১. এ্যান্টিডিপ্রেস্যান্ট ও পেইনকিলার
যে রোগীর জন্যপেইনকিলার বা ব্যথানাশকের ব্যবস্থাপত্র দেওয়া হয়, সাধারণত সেরোগীকে এ্যান্টিডিপ্রেস্যান্ট বা বিষণ্নতা দূর করার ওষুধ খেতে নিষেধ করেন ডাক্তাররা। উল্টাভাবে বিষণ্নতা দূর করার ওষুধ যিনি খাচ্ছেন তাকে নিষেধ করা হয় পেইনকিলার খেতে।কারণ একই সাথে এ দু’টি ওষুধ খেলে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এ্যান্টিডিপ্রেস্যান্ট ও পেইনকিলার ওষুধ একসাথে গ্রহণ করলে পাকস্থলী ও খাদ্যনালীতে প্রচণ্ড রক্তপাত হতে পারে। একটি ডাচ গবেষণায় দেখা গেছে এই ওষুধ দু’টি একসাথে গ্রহণ করলে পরিপাকতন্ত্রে রক্তপাতের ঝুঁকি অনেক বেড়ে যায়। এই ওষুধ দু’টি একসাথে গ্রহণ করলে মস্তিষ্কের সেরেটোনিন হরমোনের মাত্রায়ও সমস্যা হতে পারে। এর প্রতিক্রিয়া হিসেবে অস্থির লাগতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, শরীরের তাপমাত্রা বাড়তে পারে এবংশ্বাস-প্রশ্বাস ঘন হয়ে যেতে পারে।
২. রক্তজমাট বাঁধা রোধ করে এমন ওষুধ ও এ্যাসপিরিন
আর্টারিতে রক্ত জমাট বাঁধা রোধ করতে রোগীদের এ্যান্টিকগাল্যান্ট বা রক্তজমাটরোধী ওষুধ প্রেসক্রাইব করা হয়। এটি শরীরে রাসায়নিক বিক্রিয়াতে প্রভাব ফেলে বলে রক্ত জমাট বাঁধতে সময় বেশি লাগে।
এ্যাসপিরিন সাধারণত ছোটখাটো ব্যথার জন্য দেওয়া হয়। কিন্তু অনেকেই হয়ত জানেন না, এটি শরীরের রক্ত পাতলা করে দেয়। ফলে যখন এই দু’টি ওষুধ একসাথে গ্রহণ করা হয় তখন শরীরের অভ্যন্তরে ও বাইরে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়।
৩. পেইনকিলার ও এ্যান্টিএ্যাংজাইটি ওষুধ
এ্যান্টিএ্যাংজাইটি বা অস্থিরতা কমানোর ওষুধ এবং পেইনকিলার বা ব্যথানাশক উভয় ওষুধই বিষণ্ণতা দূর করতে সক্ষম। কিন্তু একসাথে এই দু’টি ওষুধ গ্রহণ করলে প্রচণ্ডবিষক্রিয়া হতে পারে। একসাথে এই দু’টি ওষুধ খেলে শ্বাস-প্রশ্বাসের গতি ও হার্টবিট কমে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সিবিএস নিউজের মেডিক্যাল কন্ট্রিবিউটর ডাক্তার হলি ফিলিপস বলেন, ‘মানুষ সাধারণত দু’জন আলাদা আলাদা চিকিৎসক ও দু’টি আলাদা আলাদা ফার্মেসি থেকে এই দুই ধরনের ওষুধ পায়। এই টেকনিককে আমরা বলিডক্টর শপিং। ফলে দেখা যায় রোগীরা একেক চিকিৎসকের কাছে থেকে একেক ধরনের প্রেসক্রিপশন পায় এবং কোনো ডাক্তারই অন্য ডাক্তার বা প্রেসক্রিপশন সম্পর্কে জানে না।
৪. এ্যাসেটামিনোফেন ও অপিনয়েডস
এই দু’টি ওষুধই খুব জনপ্রিয় ওষুধ। একইসাথে বিপজ্জনকও। যখন এই ওষুধ দু’টি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি একসাথে গ্রহণ করা হয়, ফলাফল হয় ভয়াবহ। প্রায়ই দেখা যায় অনেকেই এই ওষুধের টাইলেনল-এর কার্যকারিতা বাড়ানোর জন্য এর সাথে টাইলেনল থ্রি নিয়ে থাকেন। যখন একসাথে এই দু’টি গ্রহণ করা হয় তখন লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। ২০০৫ সালে ওয়াশিংটন মেডিকেল সেন্টারের একটি গবেষণায় দেখা যায়, ৩৮ শতাংশ মানুষের লিভার ফেইলিওর ঘটে; যারা একাধিক প্রকার ওষুধ গ্রহণ করেছে এবং এদের মধ্যে ৬৩ শতাংশ এ্যাসেটামিনোফেন ও অপিনয়েডস উভয় ধরনের ওষুধ গ্রহণ করেছে।
৫. সাধারণ কাঁশির ওষুধ ও এ্যান্টিহিসটামিনস
এই দুই ওষুধে একই ধরনের উপাদান রয়েছে। যারা একসাথে দু’টি গ্রহণ করেন তারা আসলে একই ধরনের ওষুধ অতিরিক্ত গ্রহণ করে ফেলেন। এর ফলে ঘুম বা নিদ্রাভাব বেড়ে যেতে পারে। যারা ভারি মেশিন বা যানবাহন চালান তাদের ওপর এই ওষুধের প্রভাব বিপজ্জনক হতে পারে। এমনকি এই দু’টি ওষুধ একসাথে গ্রহণ করলে সারারাত সম্পূর্ণ ঘুমের পরও পরদিন সকালে তন্দ্রাচ্ছন্ন ভাব রয়ে যায়।
সূত্র- অনলাইন নিউজ সাইট - www.thereport24.com এর লাইফস্টাইল পেজ থেকে
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×