মাইগ্রেন কোনো সাধারণ মাথা ব্যথা নয়। এটি এক ধরনের নিউরোলজিকাল সমস্যা৷ যার ফলে মাথায় তীব্র ব্যথার সঙ্গে বমি বমি ভাব, আলো ও শব্দের সহ্য করতে না পারা, চোখে ব্যথা এবং কিছু ক্ষেত্রে চোয়ালে ব্যথা হয়৷ যা কয়েক ঘণ্টা থেকে ৩-৪ দিন পর্যন্তও ভোগায়।
মাইগ্রেনের যন্ত্রণার হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে ব্যথা কমানো যায়। এমন কিছু ঘরোয়া টিপস জেনে নিন—
মাথা ব্যথা বেশি হলে প্লাস্টিকের প্যাকেটে কিছু বরফের টুকরো নিয়ে ব্যথার জায়গায় দিয়ে রাখতে পারেন। এতে ব্যথা কমবে। বরফ শিরার স্ফীতি রোধ করে। এ কারণে ব্যথা কম হতে পারে।
৪০০ এমজি ভিটামিন বি২ ট্যাবলেট মাইগ্রেন কমাতে সাহায্য করে। এ ছাড়া মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য, চিজ, বাদামে ভিটামিন বি২ এর পরিমাণ বেশি থাকে।
মাথা ব্যথা শুরু হলে মস্তিষ্ককে বিশ্রাম দিন। চিন্তামুক্ত থাকুন। প্রয়োজনে মেডিটেশন করতে পারেন।
হারবাল চা মাথা ব্যথা রোধে খুবই উপকারি। চায়ে আদা কুচি ও লেবু দেওয়া হলে ব্যথার প্রকোপ কম থাকে। আবার বমি ভাব কমাতেও সাহায্য করে।
মাথার ব্যথা কমানোর জন্য বেশ উপকারি পদ্ধতি হল আকুপাংচার। এটি ওষুধের মতো দ্রুত কার্যকরী নয়। কিন্তু ধীরে ধীরে ভালভাবেই কাজ করে।
সূত্র- অনলাইন নিউজ সাইট www.thereport24.com
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


