এসেছে বৈশাখ, মিলেছে খুশির মেলা বাংলার প্রতিটি মানুষের মনের মণি কোঠায়।
গ্রাম থেকে শুরু করে শহড় পর্যন্ত ছড়ানো প্রতিটি বিপণী বিতানের আমেজ দেখে বুঝাই যায় যে, প্রতি বছরের ন্যয় এবারও বাংলার প্রতিটি প্রান্তরে পহেলা বৈশাখের আমেজ ছড়িয়ে পরছে। সবাই পান্তা ইলিশ খাওয়ার জন্য নূন্যতম একটি ছোট কি, বড় ইলিশ কেনার পেছনে ছুটছে। কেউ কিনতে পারছে আবার কেউ ফিরে আসছে খালি হাতে। কেউ আবার ঝাটকা ইলিশ দিয়ে ইলিশের স্বাদ মেটানো কথা ভাবছে। এসব কিছু দেখে আমার মনেও একটু আধটু বৈশাখী আমেজ বিরাজ করছে। মনে পরছে রবীন্দ্রনাথ ঠাকুরের
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।”
কবিতাটি। মাঝে মাঝে একা বসে বসে এসো হে বৈশাখ এসো এসো........গাণটির সাথে সুর মেলানোর চেষ্টা করছি। মাঝে মাঝে মিলিয়েও ফেলছি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



