অবাক হওয়ার কিছু নেই-
আমি এখনো গা ভাসাই তোমায় ভেবে-
এখনো ছবি আঁকি তোমার হরিনী চক্ষুদ্বয় সামনে রেখে
এখনো স্বপ্নঘোরে তোমার বকুনি কানে বাজে
বলবো না আমি এখনো মাঝে মাঝে তোমার আঁচলে লুকাই
বলবো না আমি তোমার উড়ন্ত দীঘল কালো চুলে এখনো হারাই
তোমার সৌরভিত গন্ধে এখনো আমায় উদাস করে
অবাক হওয়ার কিছু নেই-
এই সবই তুমি আমার অস্তিত্বে ।
তোমায় দেখেছিলাম কোন এক ভরা দুপুরে
ফিরছিলে কলশীকাঁখে কোমর দুলিয়ে
রেখেছিলে দীর্ঘ আঁচল কোমরে গুঁজে
আধাঁখন্ড গোলাপী হাসি দেখেছিলাম কর্ণার থেকে
অজান্তে ফুটে উঠলো ভালোবাসার চিরন্তন ছবি হৃদয় খোদাই করে
অবাক হওয়ার কিছু নেই-
সেই ছবি আজও ফুটে আছে আমার এই দ্বিখন্ডিত হৃদয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




