গুণেছি তারা, একটি কম আছে !
যদি কেউ বলে এই কথা তা দেখাবে হাস্যেভরা
কেন ? আকাশের তারা কি অসীম যার কোন শেষ নেই ?
এই সমুদ্রে ঊনিশ লিটার জল বেড়েছে !
সমুদ্রের জল মাপা মগেরমুল্লুক নাকি !
কেন মাপতে পারবো না ? এর কি কোন শেষ নেই ?
গত ক'মাসে চুল ঝরেছে আমার পাঁচশত একটা
তাহলে কি তুমি চুল গুনে রেখেছিলে ?-
যাহ, তা কি করে হয় চুল গুণা যায় নাকি !
কেন গোণা যাবে না চুলতো আমাদের চোখের সীমানাতেই আছে
এক কেজি চাউলে দিয়েছেন আমায় নয়টি চাউল কম !
সে কি করে হয় মেপে দিয়েছি পুরা এক কেজি
নাহ, আমি গুনে দেখেছি নয়টি চাউল কম আছে
চাউল কিভাবে গুণে, একি সম্ভব !!
কেন সম্ভব নয় এতো আমার হাতের মুঠোয় !
ভালোবাসি তোমায় আমি ঠিক এমনই ভাবে
কখনো সমুদ্রের মাপে, কখনো তারার
কখনো হয়তো চুল, চাউলের মাপে...
তবে বাসিনা ভালো তোমায় এর চেয়ে কমে
স্বপ্ন দেখাতে পারবো না তোমায় সীমাহীন বলে-
শেষ আছে তার কোন এক জায়গাতে
যদি জানতে চাও তবে গুণে দেখ, মেপে দেখ
ছোট বেলায় তো নিশ্চয় ধারাপাত পড়েছ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

