শুনেছি কোন এক কারিগরের কাছে গিয়েছ তুমি মন সেলাই করতে
ছিঁড়ে গিয়েছিল কোন এক বদ্ধ উম্মাদকে ভালোবাসতে গিয়ে
তোমার মনপবনে দীর্ঘদিন স্বপ্নবুনে তা একটানে ছিঁড়ে পালিয়ে গিয়েছে
কেন গিয়েছিলে সেই পাগলের কাছে ? জানতো সে তোমায় ভালোবাসতে ?
তবে শোন সেই পাগলের- তোমায় ভালবাসার গল্প...
মৃত প্রানে তুমি থাকবে কি করে যার নেই কোন চাল চুলো
ভাবনার ভালবাসায় জীবন সংসার নাহি চলে, চলতে নেই
ইচ্ছে করে তোমায় কিছু দিতে, তব তালি দেওয়া পকেট হতাশার জানান দেয়
স্বপ্নতে তোমায় দেখি পরীর সাজে, ছুটোছুটি করছ প্রজাপতির মত আলতো ভাবে
তোমায় পরীর সাজ কিভাবে এনে দেব যদি থাকে শোয়ার ঘরে জোসনা !
কেমনে ভালোবাসা দেখা দিল তোমার দিলে এই ছেঁড়া জামার পাগলের তরে ?
তাই সেই পাগল- পাগল সেজেই পাগলামীর বেসে পাড়ি দিয়েছে একাকিত্বের দেশে
যেখানে থাকবে না তোমার মত কোন রমনী- ভালোবাসবে না কোন পাগলকে ।
শুনে হয়েছি খুশি তুমি পেয়ে গেছ মন সেলাইয়ের কারিগর
শুনে হয়েছি খুশি তুমি আমায় ভুলে গেছ, চাই ভুলে যাও চিরতরে
কিছু দায় জমা ছিল এই হৃদয়ে, হাবুডুবু খেত, যন্ত্রনায় কাতরাতো
মুক্তি পেয়ে তারা হৃদয় কাঁপিয়ে কোন অজানার উদ্দেশ্য হারিয়ে গেলো..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।