রুগী তুমি রোগ সারতে যাও ডাক্তারের কাছে
আর আমি এসেছি তোমার ধারে
কি করবো হার্টে যে নতুন রোগ বাসা বেধেঁছে
মধুকন্টক ব্যথায় কাতর শরনাপন্ন হয়েছিলাম ডাক্তারের চেম্বারে
একি ! আপনিতো জীবত এর মৃত সংস্করনে রুপান্তরিত হতে যাচ্ছেন
হার্টের বিশাল একটা জায়গা জুড়ে বিশাল এক গোলাপ ফুটেছে !
এখন উপায় কি হবে আমার !!
ডাক্তার বললো যেতে হবে অনিশ্চিত অস্ত্রপাচারে
কিন্তু এর সার্জনতো নেই কোন হসপিটালে
তাহলে আমার কি হবে ডাক্তারসাব আমারে বাঁচান !!
হুম যেতে পারেন তার নিকট রাজি করাতে
আর না পারলে যেত হবে মৃত সংস্করনে ।
তাই এসেছি একমাত্র সার্জন তোমার নিকটে
বিশাল গোলাপটি হার্ট থেকে নাও বের করে
যতন করে রেখো তোমায় হৃদয় মনিকপাটে
না করোনাকো তুমি, তবে যে বাঁচবোনা আমি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





