তোমার সৌন্দর্য্যতলে রেখো নাকো কোন পত্র
ধরা খেয়ে যেতে পারে কোন যুবক
লুকিয়ে রেখো গোপনে যুবক চক্ষুর আড়ালে
পড়ে ফেললে হয়ে যেতে পারে সর্বনাশ !
ধরে ফেলবে তোমার নেশা, যুবক হারাবে দিশা
হয়তো তুমি পারবেনা বলতে 'হ্যা',
তবে সে তো হয়ে যাবে জীবন থেকে 'না'
হারাবে পেশা, ধরবে নেশা, অবশেষে ডুববে জীবনের খেয়া ।
যদি না ই পারো 'হ্যা' বলতে, তবে লুকিয়ে রাখো সৌন্দর্য্যপত্র আড়ালে
তোমার এতে নেই কোন মহাত্ম, অযথাই যুবকটি হবে ছ্ত্রভঙ্গ ।
ও হে সুন্দরী,
তোমার সৌন্দর্য্যতলে রেখো নাকো কোন পত্র
ধরা খেয়ে যেতে পারে কোন যুবক ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



