দ্বিপ্রহর গড়িয়ে সন্ধ্যা নামে রজনীর অপেক্ষায়
কোলাহলের বিদায়ে নীরবতা ছেয়ে যায় কালোয়
দুঃখের গল্পেরা বেরিয়ে পড়ে সংকীর্ণ সুখের অন্বেষণে
এক চিমটি সুখ যদি মেলে তোমায়হীন আক্ষেপে ।
নোনা জলের ঝংকার তোলে স্বপ্নহীন চোখেরা
দু’পাশ গড়িয়ে কর্ণে পৌঁছায় অদৃশ্য নীলাভ অম্ল
নিয়ম কোরে আয়োজনে এখন অভ্যস্ত তারা
তাই আমি দেখি শুধু অনিশ্চয়তা লাঘবের দ্রবণীয় স্বপ্ন ।
যখন অবচেতনে নিঃশ্বাস ভারী চোখেরা যায় বুঝে
মস্তিষ্কের কোণ তখন জেগে উঠে হৃদপিণ্ডের আহবানে
ইহলৌকিক ঘুমে নিথর- তোমার আঁচল হাতড়ে ফেরে ।
এইভাবেই বয়ে আসে আমার অদ্ভুত প্রিয় সকাল
দিবা কোলাহলে কিছুটা ভুলে থাকি তোমার আকাল ।
কোলাহলই যে এখন আমার নিমজ্জিত দুঃখে এক ফোঁটা অধরা সুখের মশাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




