কেউ কেউ কোথাও আমার মতোই চলছে
জানে না তারা, জানি না আমি;
সেইজন সকল একদিন হবে আমার কাছাকাছি
হবে আমার প্রিয়জন, হবে আমার বেঁচে থাকার কারণ
অথবা দুর্জন, মরে যাওয়ার কারণ ।
কি অদ্ভুত আমাদের এই অপরিচিত সম্পর্ক !
দেখা হবে কি হবে না এই নিয়ে নেই কোন তর্ক-বিতর্ক
হই না আমরা একে অপরের জন্য সতর্ক
সাজাই না কোন প্রস্তুতি পর্ব
জীবন চলা পথে হয়ে যাই সংবাদবিহীন হঠাৎ আবর্তিত ।
এই খবর জীবন থেকে নেওয়া-
কতগুলো পর্ব পেরিয়ে এসেছি অবলীলায়
হয়েছে অনেকে সুজন, হয়েছে অনেকে কুজন
আবার অনেক সুজন-কুজন হারিয়ে গেছে অচেনা হয়ে
তারা কেউ আসেনি কোন চিঠিপত্র দিয়ে ।
এসেছিল হঠাৎ-
কেউ দমকা হাওয়া হয়ে, কেউ মৃদু হাওয়া হয়ে
কেউ এসেছিল আশীর্বাদ হয়ে, কেউ এসেছিল সর্বনাশা হয়ে
কেউ এসেছিল ভালবাসায়, কেউ এসেছিল ঘৃণায়
কেউবা ভালবাসা থেকে ঘৃণা হয়েছে, কেউবা ঘৃণা থেকে ভালবাসা হয়েছে
কারো সম্পর্ক বেঁচে আছে, কারো সম্পর্ক বেঁচে নেই
কারো কাছে আমি হারিয়েছি, কেউ হারিয়েছে আমার কাছে...
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




