বাংলার হৃদয়ে একটি গভীর রাত আছে
সেই রাতের ইতিবৃত্ত শ্রবণে-
এখনো শরীরের প্রবাহমান রক্ত টগবগিয়ে নাচে
চোখ কেঁপে ওঠে, লোম দাঁড়িয়ে যায় ভয়ার্ত শিহরণে ।
রাতের মতই কালো ছিল সেই রাত
রাতের মতই নীরব শীতল ছিল সেই রাত
কিন্তু,
অনাকাঙ্ক্ষিত কিছু কাপুরুষের দল-
ঘুমন্ত নিষ্পাপের বুকে দিয়েছিল হানা
সেই রাত আর কালো ছিল না, হয়েছিল হৃদপিণ্ডের ঝর্নাধারায় রক্তলাল ধ্রুপদী
সেই রাত আর নীরব শীতল ছিল না, হয়েছিল ধোঁয়া উঠা রক্তে তপ্ত ভারী ।
হয়তো সেই ভোরের সূর্যও ফুটতে ভয় পেয়েছিল
এই ভেবে,
তার বুকও যে এতো লাল তৈরি করে না
হয়তো সেই সূর্য আনন্দে আত্মহারাও হয়েছিল
এই ভেবে যে,
তার মতোই সেই গভীর রাত লাল তৈরি করেছিল-
বাংলার বুক স্বাধীনতার মনোরম আলোয় ভরিয়ে দিতে ।
আর,
সেই রাতের রক্ত মলাট এঁকে দিয়েছিল বাংলা স্বাধীনের সুনিশ্চিত ভবিষ্যদ্বাণী সনদ
যার প্রথম ফোঁটা ছিল অমৃত স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রথম অনড় ।
[২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি ]
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






