হাসিয়েছিলে তুমি সেই বিকেলগুলোতে যা পাওয়া আমি আজও ভুলিনি,
শুধু দেখিনি ছিল তোমার সূর্যিছোঁয়া কেশে একমুখো সুখের নিঃস্ব তৃপ্তি,
বেভুলা আমি তাই ভুলের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিঃশব্দে তোমায় মেখেছি......
আর তুমি শর্তবিহীন রঙিন সুতোর সেই সকল সুপ্ত জড়ানোকে ছুটি দিয়ে-
এক ধরণীর পথ ধরেছিলে যেখানে আমি হয়েছি অন্য ধরণীর দৃষ্টিহীন মুসাফির......
অবুঝ বিভোরে কিছু গলিত কথোপকথন ক্ষমতার অপপ্রয়োগ সেধেছিল তোমার ধরাতে,,
কিন্তু তুমি রেখেছিলে উড়িয়ে দেয়ার অজস্র নিদারুণ সৈন্যসোঁত অজানা অধরার মৌহন্ধে,
সেখানে পিষ্ট হয়ে যেতে যেতে কথোপকথনগুলো গেঁথে যায় স্মৃতির তৃষ্ণিত পৃষ্ঠায়......
আমি তখনো জেগে থাকি মানস চুক্ষুর বিপরীত প্রান্তে, বক্ষঃচ্ছেদে বেরুনো রুখতে,
যা জুড়ে তুমি আছো আজস্র সাজে, শত বর্ষের সূর্য ওঠা ভোরে- মিলেছে নিঃশ্বাসের শেষ কিনারে ।
সে (আমি) আজ অচেনা হয়েছে নিজের কাছে, নীরবে কিছু প্রশ্ন করে,
মনের কোণে লুকিয়ে থাকা বিন্দু বিন্দু কৃষ্ণকায় অশ্রু সেজে ;
আজও সেই বাগিচায় অতিথি হয়ে ফুল ফুটায় নোয়ানো বৃক্ষরাজির অমতে,
চন্দ্র থেকে ঝরায় পূর্ণিমা, জোনাক থেকে জ্বালায় সুপ্ত মিটিমিটি ;
কিন্তু পারে না সেই আঁধার ছড়াতে , তবে কী করে তারা উশৃংখল সৌন্দর্যে সাজবে ?
তুমি আজও যে রেখা ধরে ছুটছো অজানা আকাশের স্বপ্ন খোঁজে-
জানো কী তুমি সেই আকাশ বৃষ্টি বিলিয়ে দেবে কী তোমার অতৃপ্ত মৃত্তিকায়,
অথবা আছে কী সেখানে কোন আকাশ যার তরে বিলিয়েছো তোমার সপ্তসুর ?
তবে শোন এক ভুল, তোমাতে সাজানো অজস্র নক্ষত্রে তুমি ফেলে গেছো এক বিশাল,
যেখানে পারতো হাজারো আকাশ ঢুকে যেতে তোমার শিহরণের একফোঁটা সুখে ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


