আমি পাখি নই যে ইচ্ছে হলো দিক্ দিগন্তে উড়ে বেড়াবো,
জানা দরকার আমি কিছু ঋণে সীমাবদ্ধ সময়ের কাছে ;
যা পূরণে সমাপ্ত আঁকা, অমাবস্যার চাঁদের মত ইতিহাস হওয়া ।
জানো তো ! একসময় অমাবস্যার চাঁদ উদিত হতো-
তখন তাকে পূর্ণিমা বলতো, রাতের আসমানে নিঃস্ব মেঘ উড়তো !
ওরা, তারা, এবং সে তাকিয়ে থাকে দায়িত্ববোধের চোখে,
আমায় অভিমানী হলে চলবে না মৃত্যুঅবধি সম্পর্কের বৈঠা ।
এ যেন আমার না চেয়েও নিজস্ব, জন্মতেই যার গুটিগুটি শুরু,
এ যেন আমার চাওয়া না চেয়েও, আমি একাকী না হতে পারার প্রণয়ন ।
তবে কে কাঁদবে আমার জলে, কে হাসবে আমার উজ্জ্বল্যে !
তাই নিয়মে তারা আমায় জড়িয়ে আসে-যায়, আমায় বিদায়ে রয়ে যায়,
এ নিয়ম আমার জন্য, আমিও ওদের নিয়মের, তাই এ নিয়মকে আমি ভালবাসি ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


