আমার অভীপ্সু আলস্যের বৃত্তান্ত । (কবিতা)
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই চোখের কাচগুলো ভেঙ্গে গেছে সেই কবে !
নিদ্রাহীন রাত্রিতে ভর করে হয়েছি আমি দিবালোকের আলস্য
বালিশ হারালো তার রঙ আমার অযাচিত দুঃস্বপ্নের নিত্য দুপুরগুলোতে
কত রহস্যময় আঁধার পাড়ি দিয়ে হয়েছি আমি সভ্য সমাজের নিষিদ্ধ গোলাপ
এই অকর্মণ্য দেহে কর্মযজ্ঞে হৃদয় গড়ে চলছে হিসেব নিকেশের রঙহীন দালান ।
শত রাত্রির কান্নাকে আমি বুক পকেটে বদ্ধ করে দম রেখেছি গুঁজে
একদিন মরে যাবো বলে, প্রতিজ্ঞার পাকাপোক্ত স্বপ্ন এঁকেছি
আমায় নিয়ে এখন আর দেখে না কেউ স্বপ্ন, আমি হয়েছি আজ বড্ড অলস
প্রতিরাতে আসর বসাই নিজেকে স্বপ্নের কারিগর ভেবে, সেখানে থাকে অচেনা সবাই
রাত্রির শেষ অব্দি চোখ দু'টো ক্ষমা প্রার্থনা করে হৃদয়ের কাছে
ওদের স্নিগ্ধ জল শুকিয়ে গেছে ভেঙ্গে যাওয়া স্বপ্নময় পৃথিবীকে রঙিন করতে করতে...
দিনের সূর্য হয় না দেখা, আলোতে বড্ড ভয়, পুড়ে যাবে না তো বুনে যাওয়া ভাঙ্গা ঘর !
পাগল আমি, পুড়ে তো গেছে সে কবে, অথচ এখনো করছি তার আরাধনার পুনরাবৃত্তি
ছাইগুলোকে আপন বক্ষে ধারণ করে সূর্য থেকে মুখ লুকিয়ে অপেক্ষা করি প্রিয় রাত্রির
রাত যে নামে সময়ের অজস্র ঘূর্ণিপাকে, তাই রটেছে পাড়ায় আমার অভীপ্সু আলস্যের বৃত্তান্ত।**ছবি নেট থেকে ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন