বাংলা ভাষাভাষীদের জন্য ফেসবুকের ইন্টারফেস ভাষা ইংরেজি থেকে পরিবর্তন করে বাংলা করে নেবার অপশন বহু আগে থেকেই দেয়া হয়েছে। বহু স্বেচ্ছা সেবকের মাধ্যমে এই কার্যক্রমের একটি বিশাল অংশ প্রায় শেষ পর্যায়ে। আপনারাও অনুবাদ এপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণ করে এই কাজটি এগিয়ে দিতে পারেন। অনুবাদের মূল পৃষ্ঠার লিঙ্ক এইখানে, এবং এ যাবত কালের মধ্যে হওয়া অনুবাদের মধ্যে ভালো খারাপ ভোটের মাধ্যমে যাচাইয়ের লিঙ্ক এইখানে। অনুবাদকের শীর্ষ তালিকা পাবেন এইখানে।
এই বাংলায় ফেসবুকের ব্যবহারের সূত্র ধরেই বিভিন্ন মজাদার বাংলা ফ্যান পৃষ্ঠা তৈরী হয়েছে যাতে বাঙালিরা নিজস্ব পছন্দ মতন উক্তিতে 'লাইক' দিতে পারছে। এর কয়েকটি নিচে দিলাম:
কালকে থেকে পইড়া ফাটাইয়া ফালামু, আজকে একটু আয়েশ করি
ফেসবুকে বন্ধুর দেয়ালে লোক দেখানো ব্যক্তিগত মেসেজ লেখা দেখলে বিরক্ত হই
ইংরেজি অক্ষরে না, বাঙলা অক্ষরেই বাংলা কথা লেখি
হাত দিয়া মাখাইয়া ভাত না খাইলে খাওনের শান্তি হয় না
চাঁপা মারলে একটু রয়েসয়ে মারেন
চা না খাইলে জুইত পাই না
দাওয়াত খাইতে ভালবাসি
ফেসবুকের 'লাইক' বাটন লাইক করি
তুই যা ইচ্ছা ন্যাকামি, ছাগলামি পোস্ট কর, অসুবিধা নাই: আমার Hide বাটন রেডি
ফেসবুকের একরাশ আজেবাজে অসংলগ্ন কুইজের ফিডের জঞ্জাল থেকে বন্ধুদের মুক্তি দেন
ফালতু ছবি আপ্লোডাইয়া বন্ধুদের গুষ্টি ধৈরা ট্যাগ করার সংস্কৃতি বন্ধ হোক
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা
এছাড়াও বিভিন্ন বাংলা গ্রুপ আছে, যার মধ্যে নিচের কয়েকটির নাম বলা যেতে পারে:
পরীক্ষা খারাপ হইলে ১০০% দোষ ফেসবুকের: ফেসবুকের ব্যারাম আরো বাড়ে, যখন পরীক্ষা আসে। পরীক্ষার সময় চরম অধ্যবসায়ে ধরাশায়ী কঁচি মনের ছাত্র-ছাত্রীরা ঘরের বাহিরে যায় না 'পড়তে' হবে বলে, এমনকি প্রেমিকার সাথেও দেখা করতে না - ফোনে যা টুকটাক কথা হয়। এত চরম যার সংযম, সে কিন্তু ফেসবুক থেকে দুরে থাকতে পারে না। কম্পিউটার খোলা না থাকলে ভালো লাগে না, ফেসবুকে কে কি স্ট্যাটাস দিল না দেখলে পরের চ্যাপ্টারে যাওয়া যায় না। এমতাবস্থায়, আমি যদি বলি "পরীক্ষা খারাপ হইলে ১০০% দোষ ফেসবুকের", সেটা কি খুব অন্যায় হবে? আপনারাই বলেন!
ফেসবুকে মজাদার রান্নার ছবি আপ্লোডানো বন্ধ হোক: যে সহসাই ভালো খাবার খেতে পারছে না তাকে কমপক্ষে মানসিক কষ্টের হাত থেকে মুক্তি দিন।
আপনাদের জানা কোনো বাংলা মজাদার বা দরকারী পৃষ্ঠা থাকলে এই পোস্টের মন্তব্যে যোগ করে দিতে পারেন। ভালো থাকবেন, শুভ বাংলায় ভাব প্রকাশ, সর্বত্র।
সংযুক্তি: ফেসবুকে বাংলা পৃষ্ঠার লিস্টটি আগেও ফেসবুকে ও অন্যত্র প্রকাশিত, যাদের চোখ এড়িয়ে গেছে তাদের জন্য অনুবাদ এপ্লিকেশনের আহবানসহ প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


