ব্লগার থাবা বাবার বড় পরিচয় কি একজন নাস্তিক নাকি একজন মানুষ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগার থাবা বাবা খুন হবার পর এখন আন্দোলনকে কিছু লোক নাস্তিক আস্তিক ইস্যুতে বিভক্ত করার চেষ্টা করছে। একজন মানুষ মরে গেল এটা কোন ব্যাপার না। তার নাস্তিক পরিচয়টা এখন বড় হল? আমি সৎভাবে বলছি , নাস্তিকদের আমিও পছন্দ করি না। আর কোন ধর্মের বিকৃতিও পছন্দ করি না। কারন সে আজ অন্য ধর্মকে বিকৃত করছে, কাল আমার ধর্মকে করবে। কিন্তু একটা মানুষ মরে গিয়ে সব কিছুর উদ্ধে চলে গেছেন। তাকে নিয়ে কেন এত নোংরামি? সে নাস্তিক এটাই কি তার বড় পরিচয়? সে নাস্তিক বলে কি মানুষ না? সে কি কারও ভাই , ছেলে অথবা স্বামী নয়? আপনার কোন নাস্তিক ভাই ছেলে অথবা স্বামী খুন হলে কি একই অনুভুতি হত? নাস্তিক মরে গেছে বলে বিজয় উল্লাস করতেন? আমাদের কাছে এখন থাবা বাবার বড় পরিচয় হওয়া উচিত সে আমাদের সহযোদ্ধা ভাই। নাস্তিক না। সত্যি আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যায় এইসব দেখলে । ইচ্ছা করে দেশ ছেড়ে চলে যায়। শুভবুদ্ধি ও মুক্তচিন্তার জয় হোক।
আরেকটি কথা নাস্তিক হলেই যে তাকে জবাই করে অথবা অন্য কোনভাবে খুন করতে হবে সেটি কি কোথাও( যে কোন ধর্ম গ্রন্থ) উল্লেখ আছে? কেও লিঙ্ক দিতে পারলে খুব উপকৃত হব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন