somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোজামিল নয় চাই সুষ্ঠ সমাধান ।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে জঙ্গিবাদ নিয়ে সব সময় ই লুকোচুরি খেলা হয়েছে । যে ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে হউক রাজনৈতিক দল বা সামরিক সরকার সবাই কেন জানি এই ধর্মীয় জঙ্গিবাদের বিষয়টি লুকিয়ে রেখেছেন না হয় ধামা চাপা দেয়ার চেষ্টা করেছেন এতে কারো ই শেষ রক্ষা হয় নি বরং তাদের এই ধামাচাপায় ধর্মীয় উগ্র জঙ্গিরা দানব হয়ে আর্বিভূত হয়েছে । বাংলা ভাইয়ের কথা সম্ভবত আমরা কেউ ভুলে যাইনি । বিএনপি জামাত জোটের ক্ষমতা আমলে বাংলা ভাইয়ের তান্ডব নিয়ে যখন প্রায় সমগ্র মিডিয়া ই হৈচৈ তখন ই তৎকালীন সরকারের কর্তাব্যক্তিরা বলে বসলেন বাংলা ভাই ইংলিশ ভাই বলতে কেউ ই নাই সব ই মিডিয়ার সৃষ্টি । অবশ্য পরে সমগ্র জাতি ই বাংলা ভাই ও গুরু শায়েখ আব্দুর রহমানের অনুসারিদের তন্ডব উপোভোগ করেছে ।আদালত থেকে সিনেমা হল কোথা ও তো বাদ যায় নি তাদের হমলা । চা ওয়ালার চায়ের ফ্লাক্স দেখে ও পুলিশকে জীবন রক্ষার জন্য পালাতে দেখেছি । এর পর আবার বাংলাভাইকে গ্রেফতার করে হেলিকপ্টার যোগে ঢাকায় এনে বিচারের মুখোমুখি হতে ও আমরা দেখেছি । অবেশেষে বাংলা ভাই ইংলিশ ভাইরা আর মিডিয়ার তৈরি কোন কাম্পনিক চরিত্রে থাকেনি ।

বর্তমান সময়ে একটি বৈশ্বিক হুমকির নাম আইএস । বছর খানেকের মধ্যে এশিয়া ইউরোপ আফ্রিকা সহ বিশ্বের বড় বড় হামলায় প্রানহানির দায় স্বীকার করে নিয়েছে এই ভয়ংকর জঙ্গি গোষ্ঠি এমন কি আমাদের দেশে ও ব্লগার , শিক্ষক , বিদেশী নাগরিক ধর্মীয় ব্যক্তিত্ব সহ প্রায় সকল হামলা ও খুনের দায় স্বীকার করে নিয়েছে আইএস কখনো বা আল-কায়দা । সব শেষ গুলশান ট্র্যাজেডির দায় ও সাথে সাথে স্বীকার করে নিয়েছে আইএস । এমন কি উদ্ধার অভিযানের আগেই হামলার দিন ভোর রাতেই আইএস তাদের টুইটারে হামলার বিভিন্ন ছবি প্রকাশ করেছে । অবশ্য আমাদের সরকার ও আইন শৃংখলা রক্ষাকারি বাহীনির কর্তাব্যক্তিরা এটাকে বাংলাভাইয়ের গুরু শায়েখ আব্দুর রহমানে জঙ্গি সংগঠন জেএমবির কাজ বলে স্বীকার করে নিয়েছেন । বাংলাদেশে আইএস আছে আইএস নেই এমন বির্তক চলছে বেশ কিছুদিন ধরে । গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলাকে হত্যার দায় স্বীকারের মধ্য দিয়ে ই এ বির্তকের শুরু । আমাদের দেশে গত ১৮ মাসে ৬২টি হামলা ও ৭৮ জন খুন হয়েছে । এসব ঘটনার মধ্যে ২৭টিতে আইএস ও ৭টিতে একিউআইএস বা আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা তাদের দায় স্বীকার করে নিজস্ব ইন্টারনেট ফোরামে বিবৃতি দিয়েছে । যদিও আমাদের সরকারের কর্তাব্যক্তিরা শুরু থেকেই দেশে আইএস বা আল-কায়েদা অস্তিত্ব অস্বীকার করে আসছেন এবং এ ধরনের ঘটনাকে দেশি-বিদেশি ষড়যন্ত্র বলে ই প্রচার করে আসছেন । বিগত কয়েক মাসে আমাদের দেশে ঘটে যাওয়া নৃশংস ঘটনা গুলি আইএস বা আল-কায়েদা যারাই ঘটাউক না কেন তবে এটা যে দেশি-বিদেশি ষড়যন্ত্র এটা বাস্তব ।

একটি স্বাধীন গনতান্ত্রিক রাষ্ট্রে যখন গনতন্ত্র যখন দূর্বল হয়ে পরে তখন সেখানে বিভিন্ন দেশি-বিদেশি অপশক্তি মাথাচারা দিয়ে উঠবে এটাই স্বাভাবিক । গত ৫ জানুয়ারি ২০১৪ জাতীয় নির্বাচন পূর্ব ও পরবর্তী যে সহিংসতা হয়েছে তার থেকেই জঙ্গিরা বিশেষ উৎসাহের যোগান পেয়েছে । অবশ্য তার আগে মানবতাবিরোধীদের বিচারের রায়কে কেন্দ্র করে যে নারকীয় তান্ডব হয়েছে সেখান থেকে ও জঙ্গিরা কম উৎসাহ পায় নি । আমাদের সরকার ও প্রশাসনের কর্নধাররা তখন অবশ্য জঙ্গিবাদের এ বিষয় টি গুরুত্ব না দিয়ে ক্ষমতা পাকা পোক্তের ব্যপারেই বিশেষ মনোযোগি ছিলেন আর তাতেই এই অপশক্তি বিশেষ শক্তি যোগার করে ই মাঠে নেমেছে । আজ যাদের নাম বা যে সংগঠন ও প্রতিষ্ঠানের নাম জঙ্গি সম্পৃক্ততায় এসেছে ২০১৩ সালে ব্লগার রাজীব হায়দার হত্যার পর থেকে প্রতিটি অঘটনের পরেই এদের ই সম্পৃক্তটার কথা আমরা শুনেছে । পূর্বের প্রতিটি অঘটনকে সরকার ও আইন শৃংখলারক্ষাকারী বাহিনী যদি কথা আর বিবৃতিতে সীমাবদ্ধ না রেখে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহন করতো তা হলে আমাদেরকে গুলশান বা শোলাকিয়ার ট্র্যাজেডি দেখতে হতো না । আমাদের সরকার ও আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর এ কথাটা খেয়াল রাখা উচিত ছিল যে ছোট ছোট ভূমিকম্পন ই না কি বড় ধরনের ভূমিকম্পের আভাস দিয়ে যায় ।

সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোন এক প্রশ্নের জবাবে বলেছেন " আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ওই ঘটনায় কোনোভাবেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এ অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এজন্য এক বাক্যে সব বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে " । আমি জানিনা কিসের ভিত্তিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন আর্ন্তজাতিক ভাবে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি আমরা জানি বর্তমান পাকিস্হান সহ আন্যান ধর্মীয় উগ্র জঙ্গিদের দ্বারা আক্রান্ত দেশ গুলির বর্তমান অবস্হা । আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা ফ্রান্স বা আমেরিকার সমকক্ষ নই তাই ফ্রান্স বা আমেরিকার হামলার পরে আর্ন্তজাতিক ভাবে যে প্রতিক্রিয়া হয়েছে আমাদের ক্ষেত্রে কিন্তু তার উল্টা হওয়া ই স্বাভাবিক । গুলশান হামলা আমাদেরকে নানা ভাবে আতংকিত করেছে চিন্তিত ও করেছে বিশ্ববাসীর কাছে হয়েছি মাথা নত । এ ক্ষত পুরো জাতিকেই বহন করতে হবে ।

তবে আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আজ যারা নিয়োজিত তারাই পারেন আমাদের এই কলংকের হাত থেকে উদ্ধার করতে । ধর্মীয় উগ্রবাদ তথা জঙ্গিবাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা আমাদের যে গোজামিলের মধ্যে রেখেছেন তার থেকে তাদের অবশ্যই বেরিয়ে এসে জঙ্গি দমনে আন্তরিক হয়ে দেশ ও জাতির মান সম্মান ও অস্তিত্ব রক্ষায় যা যা করনীয় তাই করতে হবে । এ জন্য আমাদের সাধারন মানুষের সাহায্য ও সমর্থন সব সময় ই তাদের সাথে থাকবে । কারন এ দেশ আমার এ দেশ আপনার এ দেশ আমাদের সকলের তাই এর অস্তিত্ব রক্ষায় আমরা সর্বদায় ই সজাগ ।

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×