somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশা ও প্রত্যাশার বিএনপির নতুন কমিটি ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ষষ্ঠ জাতীয় কাউন্সিলের চার মাস ১৬ দিন পর ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি।অনেক মতে বর্তমান বিএনপির এত বড় কেন্দ্রীয় নির্বাহী কমিটি, দলটির রাজনৈতিক একটি বড় কমেডি ও বটে । অথচ এত বিশাল আকারের কমিটি দিয়ে ও স্বস্তিতে নেই দলটির নিতীনির্ধারকরা বরং পূর্ণাঙ্গ কমিটি দিয়ে মহা বেকায়দায় আছে বিএনপি হইকমান্ড ।প্রথম দিনেই ২ জন নেতার কমিটি থেকে পদত্যাগের ঘোষনায় দলের ভিতর এক চরম অস্হিরতার জন্ম দিয়েছে ।বিশেষ করে মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ । প্রত্যাশা অনুযায়ি পদ না পাওয়া দলের ভিতরে চলছে নানা তোড়পাল অনেক নেতারা ই নাকি আবার ফালুর পথেই এগুতে যাচ্ছেন তাই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার পর থেকে দেশের অন্যতম বৃহত্তম এই রাজনৈতিক দলের ভিতরে কেমন জানি একটা অস্হিরতা বিরাজ করছে ।বাজতে শুরু করেছে ভাঙ্গের সুর । বিএনপির অনেক অবহেলিত পদ বঞ্চিত নেতার ই মন্তব্য যেই ফালু সাহেব জিরো থেকে হিরো হয়েছেন শুধু মাত্র বিএনপি আর বেগম খালেদা জিয়ার আশীর্বাদে তিনি ই যদি পদ ছেড়ে দল থেকে দূড়ে সরে যেতে পারেন তা হলে আমরা কেন খলি মাটি কামড় দিয়ে পরে থাকবো ।

১৯ মার্চ, ২০১৬ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর থেকে দেশবাসীর মনের ভিতর নানা জল্পনা কল্পনা চলে আসছিল । আমাদের অনেকের ই ধারনা ছিল বিএনপি হয়তো এবার আমাদের রাজনীতির প্রচলিত ধারা বাহিরে আসছে সক্ষম হবে । তাদের দলের রাজনীতিতে হয়তো অনেক চমক দেখা যাবে দেখা যাবে পরিবর্তন ও কিন্তু এবার ও বিএনপি আমাদের সেই প্রত্যাশ পূরনে ব্যর্থ হলো । এবারের কমিটি ও পরিবার তন্ত্রের শিকল থেকে বের হয়ে আসতে পারে নি । যোগ্যতার ভিত্তিতে নয় শুধু মাত্র পারিবারিক প্রভাবের কারনেই হয়তো আফরোজা আব্বাস , খন্দকার মারুফ হোসেন বা অর্পণা রায় রা বাগিয়ে নিয়েছেন দলের বড় বড় পদ । এই জন্যই হয়তো নতুন কমিটিতে সিনিয়রিটি লঙ্ঘনের অভিযোগ আজ চরমে পৌছেছে । এই অভিযোগ তুলেই কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান । শামীমুর রহমানের মতে আমি পাঁচ মাসের বেশি সময় জেলে ছিলাম। দৈনিক ষোল ঘণ্টা রাজনীতি করেছি। ছিলাম সহদপ্তর। এখন আরও নিচের পদে সহপ্রচার করা হয়েছে। আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই, মহাসচিব বরাবর চিঠি দিয়ে নিজের নাম প্রত্যাহার চেয়েছি।প্রত্যাশ অনুযায়ী পদবঞ্চিত অনেক সিনিয়ার নেতাই আজ চরম হতাশার মধ্যে সময় পার করছেন । অনেকের ই মন্তব্য এখন ও যদি কমিটি পূঃর্ন গঠন না করা হয় তা হয় তা হলে খুব শীঘ্রই কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের দল থেকে পদত্যাগের হিরিক পড়ে যাবে । তখন দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে দাড়াবে ।

বিএনপির এবারের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি মজার পদ হলো সম্পাদক (বিশেষ দায়িত্বে) । আমি মজার বলতে বাধ্য হলাম এই কারনে যে বিএনপি গঠনতন্ত্রে আদৌ এমন পদ আছে বলে আমার জানা নেই । তার পর ও তারা গঠনতন্ত্রর বিরোধী এমন একট পদ সৃষ্টি করে খুশী করতে চেয়েছেন দলের ত্যাগী নেতা ড. আসাদুজ্জামান রিপন ও আবু নাসের মুহাম্মদ ইয়াহিয়া কে । বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপি ) জন্মলগ্ন থেকে ই তাদের বিরুদ্ধে আমাদের মাহান মুক্তি যুদ্ধের বিরোধীতাকারিদের আশ্রয় - প্রশ্রয় দেয়ার আভিযো আছে । যদি অভিযোগ বলি তবে আমার ও ভুল হবে বরাবরই তারা মহান মুক্তি যুদ্ধের বিরোধীতাকারিদের সহযোগি হিসেবে কাজ করে আসছে এমন কি যুদ্ধাপরাধীদের ক্ষমতার অংশীদার ও করেছেন । হয়তো ভেবে ছিলাম দলটির কাছ থেকে এবার কিছুটা হলেও সু-আক্কেলের পরিচয় পাবো কিন্তু আমাদের সে আশায় শুধু গুড়ে বালি । তাদের নির্বাহী কমিটিতে এবার স্হান করে নিয়েছেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত ও মৃত্যুদন্ড কর্যকারী আসামী সালাউদ্দিন কাদের চৌধুরির ছেলে হুম্মাম কাদের চৌধুরি একই পরিবারের গিয়াসউদ্দিন কাদের চৌধুরি আরো আছেন আজীবন সাজা দন্ডে দন্ডিত আসামী আব্দুল আলীমের ছেলে ফয়সাল আলীম ।হয়তো অনেকে বলবেন হুম্মাম কাদের বা ফয়সাল আলীমের পূর্বপুরুষরা তো অপরাধী তাদের জন্য কি এর দায় ভার এদের ও নিতে হবে ? যাদি ও আমি তেমন টি বলছি না তার পর ও কিন্তু হুম্মাম কাদেররা তাদের পূর্বপুরুষের কৃতকর্মের জন্য মোটে ও অনুশোননা দেখায় নি বরং প্রতিশোধের হুমকি পর্যন্ত দিয়েছেন ।বিএনপির অনেক নেতার ই অভিযোগ নতুন ঘোষিত কমিটিতে ও নাকি জামাত পছন্দের অনেককেই বড় বড় পদ দেয়া হয়েছে ।

প্রথা অনুসারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দিন পদ পাওয়া নেতারা শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত: রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। কিন্তু এবার এত বড় কমিটি গঠনের পরও এখন পর্যন্ত নতুন নেতারা জিয়ার মাজারে যাননি। এতেই নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা পর বিএনপির অভ্যন্তরিন অবস্হা বাহির থেকে কিছুটা আচ করা যায় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) বেশ কয়েকবার যেমন রাষ্ট্র পরিচালনার ভার গ্রহন করেছে তেমনি সংসদে প্রধান বিরোধীদলের দায়িত্ব ও পালন করেছে । এই বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকান্ডের দিকে চেয়ে আছে সমগ্র জাতি এবং তাদের কর্মকান্ডের উপর অনেকটাই ভিত্তি করে জাতির ভবিষ্যৎ । তাই একটি গনতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিকট আমাদের তথা জাতির প্রত্যাশা তারা তাদের দলের ভিতর সুষ্ঠ গনতান্ত্রিক ধারা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে সুষ্ঠ গনতান্ত্রিক রাজনৈতিক ধারা বজায় রাখবে ।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×