somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা পাথরের রাজ্যে লুটের রাজত্ব, ক্ষমতা ছাড়বেন কি রিজওয়ানা হাসান?

১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ একসময় দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। সাদা পাথরের স্বর্গরাজ্য খ্যাত এই এলাকা এখন ধূসর মরুভূমিতে পরিণত হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে এখানে অবৈধভাবে দিনের আলোতে
প্রশাসনের নাকের ডগা দিয়ে বিপুল পরিমাণ পাথর লুট হয়ে গেছে। যা নিয়ে গত দুই দিন দেশের সকল গণমাধ্যম ই আওয়াজ তুলেছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ আগ্রাসনে ভোলাগঞ্জ থেকে প্রায় ৮০০ কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। এই অপরাধের ফলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড়ি জীববৈচিত্র্য ধ্বংস, নদীর প্রবাহে পরিবর্তন এবং ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে। প্রকৃতির নয়নাভিরাম পাথরের রাজ্য ভোলাগঞ্জ পরিনত হয়েছে এক ধুধু বালুকাময় মরুভূমিতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এত বড় আকারের অবৈধ কর্মকাণ্ডের পেছনে আরও প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর জড়িত আছে বলে স্হানীয়দের অভিমত।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অতীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রধান নির্বাহী হিসেবে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার কৃতিত্ব হিসেবে ২০২৪ সালের বর্ষা বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি। রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর আমাদের সাধারন জনগণের প্রত্যাশা করেছি তিনি দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন। কিন্তু সাম্প্রতিক ভোলাগঞ্জ ও জাফলংয়ের অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নিজেও স্বীকার করেছেন, আন্দোলনকারী হিসেবে অতীতে যে সাফল্য অর্জন করেছিলেন, উপদেষ্টা পদে থেকেও এখন তা করতে পারছেন না। তার এই স্বীকারোক্তি দেশের সাধারন মানুষের কাছে ব্যর্থতার প্রমাণ ই হয়ে দাঁড়িয়েছে।

ভোলাগঞ্জের এই বিপর্যয় শুধু পরিবেশগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক সংকটও তৈরি করছে। ভোলাগঞ্জে এই প্রকৃতিকে উপভোগ করতে প্রতিবছর ই দেশ বিদেশের লাখো পর্যটকে মুখরিত থাকে ভোলাগঞ্জ সহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু ভোলাগঞ্জে এই অবক্ষয়ের কারনে ইতোমধ্যে সেখানে পর্যটকের সংখ্যা কমতে শুরু করেছে। এতে রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে, স্থানীয়দের জীবিকা হুমকির মুখে পড়ছে, আর অপরাধচক্রের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। পরিবেশ রক্ষার শপথ নেওয়া একজন দায়িত্বশীল উপদেষ্টার পক্ষে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না এমনটাই মনে করছেন পরিবেশবিদ ও নাগরিক সমাজ। ২০২৪ এর বর্ষা বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে জনগণের আস্থা পূরণের জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। তাই পরিবেশ ধ্বংস ঠেকাতে সৈয়দা রিজওয়ানা হাসান আজ সম্পুর্ন ভাবে ব্যর্থ। অতএব, তার ব্যর্থতার দায় স্বীকার করে জনগনের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে অতি দ্রুত সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ করা উচিত।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×