আজ এই রাতে শুধু আমি আর তুই
আর আমাদের কথপোকথন,
আজ, এখন এই নিরাপদে অনেক দিনের
জমিয়ে রাখা তোর, আমার অযথা বেদন।
জানিস, আমি না এখনো স্বপ্ন দেখি
যেমনটা দেখতাম, সেই আগেরই মতন।
তোর কথা বল শুনি - তুই আছসি কোথায়?
কেমন ভাবে? কিরে, কি হলো তোর?
কি ওটা তোর হাতের ওপর?
বলতে তো তুই চাসনা কিছুই
শুনতে চাইলে একটা কথা,
জানতে চাইলে অবস্থাটা,
কমের পক্ষে ছুটতে হবে ১০টি মাইল তোরই পিছু।
তাও যে ভালো, অনেক ছোটাছুটির পরওে
স্বেচ্ছায় বা অনিচ্ছাতে কিংবা কিছু বিরক্তিতেও
বলবি ঠিকই জানতে যা চাই,
সব কথা, সব খুটিনাটি।
এই কারণেই তুই আর আমি -
যতোই এড়াই, যতোই না চাই,
মুখ ফিরিয়ে দুইদিকে যাই,
ফিরব আবার্ একই দিকে, কারণ
জানি - সম্পর্ক যে অনেক দামী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

