somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলনার পেছনে ছুটছেন জাপানিজ নারী-পুরুষ!

০৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকিওর কোনো একটি রাস্তার ধারে সারি সারি সাজানো আছে ডিপার্টমেন্ট স্টোর ও বিভিন্ন ব্রান্ডের খুচরা দোকান। একপাশে ৫০ হাজার রকমারি খেলনা সামগ্রীর পসরা সাজিয়ে দাড়িয়ে আছে চারতলা বিশিষ্ট হাকুহিনকান টয় পার্ক। যে কোনো কর্মদিবসে দোকানটি বিকাল পাচটার পর অফিস ফেরত নারী-পুরুষে ঠাসা থাকে। পুরুষরা রেডিও-কন্ট্রোল্ড গাড়ি ও মডেল পচ্ছন্দ করে আর নারীদের প্রধান আকর্ষণ ফ্যাশনেবল ও কথা বলতে পারা ইলেকটৃক পুতুল। আগে এখানে বেশির ভাগ ক্রেতা আসতেন তাদের বাচ্চাদের জন্য খেলনা কিনতে। কিন্তু সম্প্রতি আরো বেশি বয়স্ক ক্রেতা খেলনা কিনছেন নিজেদের জন্যই! জাপানে নারী-পুরুষের মধ্যে শিশুসুলভ ক্রীড়া প্রবণতা জেগে ওঠার এই চকমপ্রদ তথ্য একটি জাপানিজ পত্রিকার সূত্রে জানা যায়।

৩৫ বছর বয়সী কর্মজীবী পুরুষ ইনামুরা তাতিশি টয় পার্কে এসেছেন একটি মিনি কার কিনতে, যার আয়তন হাতের তালুর তুলনায় বড় হবে না। তিনি বলেন, এটা সত্যিই আমাকে নস্টালজিক করেছে। গত ছয় বছর ধরে আমি দুই হাজারেরও বেশি মিনি কার সংগ্রহ করেছি। এগুলো দারুণ শৈল্পিক, একেবারে বাস্তবের মতো। ছোটবেলায় আমার এগুলো কেনার সামর্থ্য ছিল না, তাই এখন এসব সংগ্রহ করার অনুভূতি স্বপ্ন পূরণের মতো।

বেশি বয়সীদের এই খেলনাপ্রীতির পেছনে কয়েকটি কারণ আছে। যাদের বয়স এখন ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা বেড়ে উঠেছিলেন জাপানের অর্থনৈতিক উন্নতির বছরগুলোতে। এটা ঠিক সেই সময় যখন সব ধরনের খেলনার বিপুল পরিমাণ উৎপাদন হচ্ছিল। টয় পার্কের পাবলিক রিলেশন বিভাগের ওগিশিমা হারুমির মতে, এই বয়সীদের এখন তাদের স্বপ্ন পূরণের জন্য কেনার সামর্থ্য হয়েছে। কিন্তু অন্য কারণটি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি খেলনাকে আরো আকর্ষণীয় করেছে। শুধু তাই নয়, খেলনার দামও কমিয়েছে। অনেকের কল্পনাকে দিয়েছে বাস্তব রূপ। যেমন - মি. তিসুকাহারা কেইসুকি যার বয়স এখন ৪০ তিনি ছোটবেলায় একটি হেলিকপ্টারের মালিক হতে চাইতেন। তার এই অলীক স্বপ্ন এতোদিন পর সফল করেছেন উড়তে সক্ষম একটি খেলনার হেলিকপ্টার কিনে। তিনি অফিস থেকে ফিরে কিংবা বন্ধের দিনে এটি ঘরে উড়িয়ে খেলেন।

অন্যদিকে কিছু খেলনা মূলত বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। গানের তালে পারফর্ম করা পুতুল রোবটগুলো মধ্যবয়সীদের কাছে খুবই প্রিয়। তারা এগুলো ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করেন।

কিন্তু বড়রা এখন শুধু খেলনা কিনেই ক্ষান্ত হচ্ছেন না, তারা খেলনার হসপিটালও খুলছেন। অনেক ক্ষেত্রে টয় হসপিটালগুলো চালাচ্ছেন কর্মজীবন থেকে অবসরপ্রাপ্তরা, যাদের হাতে মেলা সময়। কিছু চালাচ্ছেন মেরামতে পারদর্শী ইঞ্জিনিয়াররা। এসব খেলনার ডক্টর ঘরে বসে অথবা কোনো পাবলিক জোনে বিনামূল্যে খেলনা মেরামতের সেবা দিচ্ছেন। এ বিষয়ে ৮৯ বছর বয়স্ক টয় ডক্টর ইয়াশু মাসানোরি বলেন, এটা পাজল সমাধান করার মতো - যা কাজটাকে আকর্ষণীয় করেছে। মাসানোরির মতো আরো অনেকে খেলনা মেরামতের আনন্দ আবিষ্কার করছেন এবং ক্লিনিক খুলছেন।

মূলত প্রযুক্তির কল্যাণে ও সময়ের পরিবর্তনে বাচ্চাদের হৃদয় জয় করা খেলনা এখন সব প্রজন্মের কাছে আবেদন সৃষ্টি করছে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×