টিনএজ কবিতা: আমার প্রথম মানস সন্তান
১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিনএজ কবিতা। আমার বই। নিজের লেখা প্রথম বই! মাত্র বিশ বছর বয়সে প্রকাশিত! পনের থেকে বিশ বছর বয়সে লেখা কবিতার সংকলন। আমার কলমের অতিথি। সমসাময়িক জীবনযাত্রার চিত্রকল্প। কৈশোরের ভাব-জগত। প্রেম ও দ্রোহের জার্নাল। আমার প্রথম মানস সন্তান!
জন্ম: অমর একুশে গ্রন্থমেলা-২০০৭
ধাত্রী: নন্দিতা প্রকাশ
বইয়ের ভূমিকা থেকে:
কবিতার পথে আমি নতুন পথিক। তাই এই কাব্যগ্রন্থের পদ্যগুলি ঠিক কবিতা হয়ে উঠেছে কিনা জানি না। পথ না জেনে পথ চলা সাধারণের কথায় খুব একটা সুখকর নয়। অথচ বিস্ময়ের ব্যাপার, এ চলায় নতুন পথ আবিষ্কারের সম্ভাবনা প্রচুর। জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কিন্তু একজন কবি এবং একজন কবিতাকর্মীর মধ্যে হাজারটা পার্থক্য থাকলেও একটা বিষয়ে তাঁদের দারুণ মিল- উভয়কে একই দহন প্রক্রিয়ার ভেতরে যেতে হয়! অবশ্য আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে এ কমজোর কবিতাগুলি জোর পেয়ে যদি কিছুটা চলতে শুরু করে তার কৃতিত্ব সম্পূর্ণই আপনাদের। কবিতা ও পাঠকের মাঝে কবির অর্জন কেবল আত্মপ্রসাদ।
গ্রন্থপ্রীতি নন্দিত!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন