প্রতীক্ষা
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতীক্ষা
সুব্রত ভারতী
নিস্তব্ধ ঘরের কোণে আমি একাকী বসে
কেবল তোমার অপেক্ষায়,
মনের পাতাগুলো লিখতে লিখতে ক্লান্ত;
মনে হয় এই বুঝি তুমি এলে
সূর্য উদয়ের ক্ষনে
একটি প্রদীপ নিয়ে হাতে;
সাজালে আমার ঘর
আলোর সম্ভাষণে।
হঠাৎ ঘুম ভেঙ্গে গেল তোমার চুম্বনে-
দেখি দক্ষিণা হাওয়া উড়িয়ে নিয়ে গেল
পাণ্ডুলিপির পাতাগুলো,
মনে হল তোমার চলার গতি
আর তোমার শরীরের মিষ্টতা গন্ধে
ছুটে চলে পাণ্ডুলিপি
তোমার পাশে পাশে।
এ কেবল ভ্রান্ত ধারনা-
যা আমার মনেতে দেয় উঁকি
আর তোমাকে এনে দেয় বাঁচবার স্বপ্ন,
আমি শুধু তোমার পথ চেয়ে
শয়ন মন্দিরে একাকী বসে
তোমার অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন