ধর্ম কখনও উন্নয়নের বাধা হতে পারেনা। তবে ধর্মীও গোঁড়ামি উন্নয়নের বাধা। আজ আপনি ইরান, তুরস্ক, মালায়েশিয়াকে দেখুন তারা ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে এসেছে। ইরানে মেয়েরা পরাশুনা করছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, মেয়েরা সফটয়্যার কম্পিটিশনে প্রথম হচ্ছে, কিন্তু সবাই হিজাবের মধ্যে। এত সব অশালীন দৃশ্যের ছবির ভীড়ে ইরানের হিজাব ওয়ালা চলচ্চিত্রটিই এবার অস্কার পেলো। তাই আমার বিশ্লেষণ হল, যদি মানুষের মাঝে শিক্ষা, মনন, মেধা, রুচির বিকাশ ঘটে তবে ধর্ম তাতে বাধা হয়না। তবে স্বল্প শিক্ষা ও গোঁড়ামি জাতিকে উগ্র পন্থি করে দিতে পারে। আফগানিস্তানে আজও নারীরা পাশবিকতার শিকার। ১০/১১ বছরের মেয়েকে ৪০/৪৫ বছরের বিশাল দেহী মানুষ তৃতীয় বা চতুর্থ স্ত্রী হিসাবে বিয়ে করছে। একটুতেই শারিরিক নির্যাতন, শিক্ষা হতে বঞ্ছিত আর চার দেয়ালের মাঝে আবদ্ধকরণ। নির্বিচারে চলছে হেরোইন উৎপাদন আর যে বয়সে শিশুদের লেখাপড়া- খেলাধুলা করার কথা, সেই বয়সেই হাতে উঠছে ভারি আগ্নেয়াস্ত্র। ছোটবেলা থেকেই তাদের মানসিকতা রুক্ষ হয়ে পরছে। তাই আমি বলতে চাই, দেশে অবশ্যই ধর্ম চর্চা থাকবে, তবে শিক্ষা ও প্রগতিশীলতাকে ধারন করে। আমরা চাই আমাদের মাঝে শিল্পবোধ থাকুক, অশ্লীলতা নয়। যেকোনো মূল্যে সহিংসতা পরিহার করা, অন্য ধর্মে শ্রদ্ধা করা, মানুষের প্রতি মমতা বোধ করা যেন আমাদের কাম্য হয়। আমরা চাই ইরানের অস্কার পাবার মত, আমাদের ধর্মের সৌন্দর্য দেখে বিশ্ববাসী আমাদের ধর্ম গ্রহন করে। আর ৭১ এ যারা আমাদের মা-বোনদের ধর্ষনে সহায়তা করেছে, তারা তো আমাদের এই সুন্দর ধর্মের অনুসারী হতে পারেনা, তাই না। অপরাধীর কোন ধর্ম নেই, সে শুধুই অপরাধী। আমরা বিশ্বজিৎকে হত্যা করা ছাত্রলীগ চাইনা, আমরা রগকাটা শিবির চাই না, আমরা স্বাধীনতা প্রিয়, মানবতাবাদী, দেশপ্রেমী, প্রগতিশীল ইসলামী শাসনতন্ত্র চাই। আসুন, এরকম কাউকে পেলে ভোট দেব নইলে না।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।