অনেক দিন আগে একটি মুভি দেখেছিলাম, না বাকেট লিস্ট। আমার মতে একটি মাস্ট ওয়াচ মুভি, সিমপ্লি এ ক্ল্যাসিক। সেখানে দেখানো হয়েছিলো, মৃত্যুশয্যায় থেকে মানুষের না পাওয়ার হাহাকার গুলো। কি পেলাম আর কি পেলাম না এই হিসেব মিলিয়েই যায়, আমাদের জীবনের পুরোটা সময়। সেইখানে দুই মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি লিস্টি করে, মারা যাওয়ার আগের প্রিয় কাজ গুলো নিয়ে। যা না সম্পন্ন করে মরলে হয়তো জীবনটাই বৃথা মনে হবে।
কি আশ্চর্য! তাই নাহ?? পড়েছিলাম, যাহা চাই তাহা ভূল করে চাই, যাহা পাই তাহা চাই না।। সত্যিই তো,পাওয়ার হসেব আমরা কদাচিৎই মিলাই, আফসোস থেকে যায় না পাওয়া নিয়ে। অন্ধকার গহহ্বরের ভূতের মত জাপ্টে ধরে রাখে আমাদের। উপায় কিন্তু একটাই, সময় থাকতেই বাকেট লিস্ট বানানো। আর, একটি একটি করে লিস্টের আইটেম সম্পুর্ণ করা। সত্যি বলে কি, সময় কিন্তু নেই একটুও। যা আছে তাও যে কখন ফাস্ট ফরোয়ার্ড মুড এ চলে যাবে, তার গ্যারান্টি কেই বা দিতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


