somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মানির ডায়রি ১: অপমান

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ক্লাসে একদম মন দিতে পারছি না। প্রফেসর ফিঙ্গার যে খুব জটিল কিছু পড়াচ্ছেন তা নয়। ব্ল্যাকবোর্ডে আঁকা গ্রাফ আর সমীকরণ দেখে মোটামুটি ধারণা করছি আজকের বিষয়বস্তু। প্রোফেসর ফিঙ্গার থিওরেটিক ফিজিক্সের একটা সাধারণ থিউরি পড়াচ্ছেন, বিষয়টা কোন একসময় বুয়েটে থাকতে গলধগ্রহন করেছিলাম, অতটুকু বুঝতে পারছিলাম সেটার জন্যই।

সমস্যাটা যে শুধু আজকের ক্লাসটা নিয়েই তা নয়, সেমিস্টারের শুরু থেকেই একটা কিছু গোলমাল হয়েছে, কোন ক্লাসেই ইদানীং আর কিছু বুঝতে পারছি না- মন বসবে কি করে। চায়নিজ, ইন্দোনেশিয়ান, ব্রাজিল, মেক্সিকান, জর্ডান, ইন্ডিয়ান- অন্য সব দেশের ছেলেমেয়েরা দেখি ধুমধাম করে নোট টুকে যাচ্ছে। ফ্রাও মেইসিঙ্গেনের ইমেইলের কথা মনে পড়ে গেল। ভর্তির অনুমোদন পত্র পাঠানোর সময়ই সতর্ক করে লিখেছিলেন এই মাস্টার্স প্রোগ্রামে দ্বিতীয় সেমিস্টার থেকে সব কোর্স জার্মান ভাষায় পড়ানো হবে। আমি তখন গোয়েঠে ইন্সটিটিউট থেকে লেভেল ওয়ান শেষ করেছি, দ্বিতীয় সেমিস্টার শুরু হতে অনেক বাকি, এরমাঝে নিশ্চয়ই জার্মান ভাষা ভেজে খেয়ে ফেলব। গোগলে একটা অনুবাদ করে ফ্রাও মেইসিঙ্গেনকে জানিয়ে দিলাম আমি আসছি – তাও আবার জার্মান ভাষায়।

সেই এপ্রিল মাসে প্রথম জার্মানিতে পা রাখার পরপরই আমার লেভেল-১ এর কেরামতি ফাঁস হয়ে গেল। ড্রেসডেন শহরের দোকানপাটে কেউ একবিন্দু ইংরেজি বলতে পারে না। সুপারমার্কেটে গিয়ে প্রথম দিন ডিম কিনতে গিয়ে কোনভাবেই সেলস গার্লকে বোঝাতে পারছিলাম না। শেষপর্যন্ত লজ্জার মাথা খেয়ে মুরগির মত ডাক পাড়লাম, সেটাতে কাজ হল। দেশে গোয়েঠেতে স্যার জার্মান পড়ানোর সময় কি সুন্দর করে নতুন দেশের ভাষায় কথা বলতেন, তখন মনে হত বাহ অনেক কিছুইতো বুঝতে পারি, জার্মান ভাষা দেখি শিখেই ফেললাম। এখানে এসে মনে হল এরা সবাই যেন অন্য কোন অজানা ভাষায় কথা বলে, এই ভাষা তো স্যার আমাদের শেখান নি! পাখির মতন শিখে নাহয় দুই একটা কথা বলা যায়, কিন্তু উত্তরটাতো বুঝতে পারতে হবে। একদিন পথ খুঁজে না পেয়ে এক বুড়োকে জানতে চাইলাম বাসার ঠিকানা বলে। সে আমাকে খুব সুন্দর করে সব বুঝিয়ে দিল, একটা বিন্দুও বুঝতে পারলাম না। বুড়ো আমার মুখ দেখে সেটা অনুমান করল মনে হল, সে আবার প্রথম থেকে বোঝাতে শুরু করল- আমি শেষমেশ দেখি মহাবিপদ, আমাকে না বুঝিয়ে দেখি বুড়ো ছাড়বে না। তৃতীয়বার বোঝানোর সময় সব বোঝার একটা ভাব করলাম, তারপর কেটে পড়া। আমারই দোষ, এই সামান্য জিনিস না বুঝতে পারলে জানতে চাওয়া কেন।

গত ছয়মাসে যে কিছুই শিখিনি তা নয়। ইউনিভার্সিটি থেকে ফ্রি কোর্স ছিল, সেখানে গেলাম নিয়মিত, পড়াশোনা আর কাজের ফাঁকে ফাঁকে জার্মান শেখার একটা আপ্রাণ চেষ্টাও চালালাম। লাভের মধ্যে খেয়াল করলাম ইদানীং ইংরেজি ভুলে যাচ্ছি, আর জার্মান যে কিছুই শেখা হয়নি সেটা অনুভব করি ক্লাস করতে গিয়ে। এই যেমন অনেকক্ষণ ধরে হাত পা নেড়ে লেকচার দিচ্ছেন প্রফেসর ফিঙ্গার, মনে হচ্ছে ফ্লাইং সসার থেকে নেমে এসে কোন এলিয়েন কথা বলছে। আমি বুঝতে না পেরে মাঝে মাঝে আমার পাশের জার্মান ছেলেটার কাছে বুঝতে চাইছিলাম। ব্যাপারটা ফিঙ্গার সাহেবের মন-পুত হয়নি। একটু আগে লিখা ইকুয়েশনের একটা অংশ মুছে দিয়ে হঠাৎ করে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন ক্লাসের দিকে। আমার সাথে চোখাচোখি হতেই আমি অন্যদিকে তাকালাম, মনে মনে প্রার্থনা করলাম, “ধরণি দ্বিধা হও”।
পাশ থেকে একটা খোঁচা খেয়ে খেয়াল করলাম, প্রফেসর আমাকেই কিছু একটা প্রশ্ন করেছেন। টেকনিক্যাল ব্যাপারটা হয়ত ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু প্রশ্নই তো বুঝতে পারি নি। এখানে ক্লাসের ছাত্ররা সাধারণত বসেই শিক্ষেকের প্রশ্নের উত্তর দেয়। আমি ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে মিনমিন করে ইংরেজিতে বললাম, দুঃখিত, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। প্রফেসর ফিঙ্গার খুব কড়া ভাষায় একটা কিছু বললেন। আমি সেটাও বুঝতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সামনের সারিতে বসা কয়েকটা ইন্ডিয়ান ছেলে দেখি খুব সমজদারের মতন মাথা নাড়ছে, সেটা দেখে লজ্জায় আমার মাথা কাটা গেল। প্যাট্রিক নামের জার্মান সহপাঠী আমাকে পরে ব্যাখ্যা করল, “প্রফেসর বলছিলেন, জার্মান না জেনে এখানে কেন পড়তে আসা, ইংল্যান্ড আমেরিকা গেলেই তো হয়”।

জার্মানিতে আসার পর পৃথিবীর সব দেশের সাথে আমরাও পারি টাইপের অঘোষিত একটা যুদ্ধের ঘোষণা ছিল মনে মনে, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মনে হল দেশটাকে খুব ছোট করলাম সবার সামনে। প্রফেসর ফিঙ্গারের ক্লাসে আর গেলাম না সারা সেমিস্টারে, শুধু তাইনা, অন্য ক্লাসে যাওয়াও কমিয়ে দিলাম। লেকচার না বুঝে শুধু হা করে তাকিয়ে থেকে কি লাভ। অন্যদেশের সাথে প্রতিযোগিতার ব্যপারটা মাথা থেকে বের হয়ে গেল, বুঝতে পারলাম পাশ করতেই ঠ্যালা আছে জার্মান শিখতে না পারলে।
চলবে…

[জার্মানির ডায়রি-২: স্বপ্ন-ভেঙে বাস্তবে]


লেখকের কথাঃ

ঠিক এক যুগ আগের কথা। ২০০১ সাল, আমরা তখন অনেক সেশন জটে জট পাকিয়ে অবশেষে চতুর্থ বর্ষের ছাত্র, পাশ করে আর কিছুদিন পরে উচ্চশিক্ষা নিতে বিদেশ যাব – এমন একটা স্বপ্ন চোখেমুখে । বুয়েটের স্ট্যান্ডার্ড নিয়ম আর ঐতিহ্য (!) মেনে মনে মনে এক পা প্রায় আমেরিকার পথে। টোফেল দেয়া শেষ, জিআরই নিয়ে বসব বসব করছি। এমন সময় আল কায়েদার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা (কিংবা কেউ কেউ বলেন আমেরিকার নিজের লোকদের করা প্ল্যানে ঘটানো কাজ, সে যাই হোক না কেন)। আমরা যখন পাস করি করি তখন ভিসা দেওয়া তো দূরের কথা, আমেরিকার নামও মুখে আনা নিষেধ। স্কলারশিপ টিপ দিয়েও কোন কাজ হচ্ছে না এমন এক দুঃসময়! এমন একটা সময়ে একদম কোন কিছু না জেনে, প্রায় কোন জার্মান ভাষা না শিখেই ২০০২ সালের এপ্রিলের ৮ তারিখ পা দিলাম জার্মানির মাটিতে।

অনেক বছর শেষে পিছন ফিরে তাকিয়ে ইদানিং মনে হয় জীবন যদি আবার শুরু করতে পারতাম, আর ৯১১ যদি না ঘটতো আর যদি জানা থাকতো জার্মানিতে কি কি সম্ভাবনা লুকিয়ে আছে, তাহলে চোখ বুজে আমারিকা কানাডা বাদ দিয়ে আবার জার্মানিতেই আসতাম। সেই প্রথম বছরগুলির সীমাহীন প্রতিকূলতা আর সম্পূর্ণ নতুন একটা ভাষা এবং কালচার শিখে নিজেকে প্রতিষ্ঠা করা – এইসব অভিজ্ঞতার আলো আমাদের নতুন প্রজন্মকে দিয়ে যাওয়া উচিত – এমন একটা উপলব্ধি থেকে লিখতে বসা। কারো ভাল লাগলে এই সামান্য প্রচেষ্টা সার্থক মনে করব।

এই লেখাগুলি তাদের জন্য যারা অনেক বাঁধা আর প্রতিকুলতার মুখেও স্বপ্ন দেখতে ভুলে না, নিজের জন্য এবং নিজের দেশের জন্য। বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে যারা শেখালো, সেই শাহবাগের নির্ঘুম গনজনতার জন্য উৎসর্গিত থাকল এই লেখার প্রতিটি অক্ষর।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪২
১৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×