somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশে উচ্চশিক্ষাঃ স্পট ভর্তির সত্যতা যাচাই

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মানিতে (এবং অন্যান্য ইউরোপীয় দেশে) স্পট এডমিশন টাইপ বিজ্ঞাপন প্রায়ই আমাদের দেশের পত্র পত্রিকায় দেখা যায়। সেখানে আবার সাদা চামড়ার কারো কারো ছবি পর্যন্ত থাকে। এইসব লোভনীয় বিজ্ঞাপনের সত্যতা কতটুকু - আসুন যাচাই করে দেখি।

পাঠক, বুয়েটে ভর্তি হওয়া আর বুয়েটে ভর্তির জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়া কি আসলে এক জিনিস? বুয়েটে ভর্তির জন্য কিছু শর্ত পূরণ করতে হয়, কিন্তু কোচিং সেন্টারে ভর্তির জন্য কি কোন শর্ত দরকার আছে? স্পট ভর্তি বলতে আসলে শুধুমাত্র কোচিং করার জন্য ভর্তি বোঝানো হচ্ছে, সরাসরি জার্মানির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়।

জার্মানিতে কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য একটি জার্মান ভাষার পরীক্ষা পাস করা আবশ্যক, এটাকে টোফেল (TOEFL or IELTS) বা আইএলটিএস এর সাথে তুলনা করা যায়। এই পরীক্ষার প্রস্তুতি যেসব কোচিং সেন্টারে করানো হয়, তাদেরকে বলে ভাষা শিক্ষাকেন্দ্র বা ল্যাঙ্গুয়েজ সেন্টার। বিজ্ঞাপনের লেখা স্পট ভর্তি আসলে এইসব কোচিং সেন্টারে ভর্তির গ্যারান্টি, আসল পরীক্ষা পাস না হলে কখনই মূল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না।

জার্মানিতে অসংখ্য এই জাতীয় ভাষা শেখার প্রতিষ্ঠান আছে, এদের মধ্যে যেগুলো ভাল মানের, তাদের জন্য ছাত্র যোগাড় করা কোন সমস্যা নয়। যাদের মানগত অবস্থান ভাল নয়, ছাত্র ছাত্রী ধরার জন্য এইসব প্রতিষ্ঠান ভাড়া করা সাদা চামড়ার জার্মানদের (এদের অনেকেরই চাকুরী নেই!) বিভিন্ন দেশে পাঠানো হয়। সাদা বাংলায় এদের কাজকে বলে “মুরগি ধরা”।

অবশ্য এটা বহু কোটি টাকার ব্যবসা, সুতরাং এখানে এরা আরও কিছু চাল চালে। যেমন, এরা জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে “কন্ডিশনাল” ভর্তির কাগজ ইস্যু করে। এইসব কাগজ লিগ্যাল, এখানে বলা থাকে যে, অমুক ছাত্র যদি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে তাকে অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে নেয়া হবে। মজার কথা হচ্ছে, এই “কন্ডিশনাল বা শর্তসাপেক্ষ” ভর্তির কাগজ আসলে নিজে সরাসরি যেকোনো ইউনিভার্সিটিতে মেইল করলেই পাওয়া যায়। এর জন্য লক্ষ টাকা দিয়ে এজেন্সির ধার ধারার কোন দরকার নেই। তারচেয়েও বড় কথা হল, ভাষার পরীক্ষা পাস না করতে পারলে এমনিতেও আসল ভর্তি হচ্ছে না কিছুতেই।

পাঠক, একটু খেয়াল করুন। জার্মানিতে এইসব শর্তসাপেক্ষ ভর্তির কাগজ নিয়ে এসে এখানে কাজের অনুমতি থাকে না। দ্বিতীয়ত, জার্মানিতে বসে ভাষা শেখা অত্যন্ত বায় বহুল একটি কাজ। এই কোচিং সেন্টার গুলো আপনার কয়েক বংশের সব টাকা চুষে আপনাকে ছিবড়ে ফেলে রেখে যাবে। এবং যখন আপনি ভাষা শিখতে ব্যর্থ হবেন, তখন দেখবেন জার্মানি থেকে আপনাকে বের করে দেয়া হচ্ছে। আমাদের জানা মতে, জার্মানিতে ভাষা শিখতে আসা ছেলেদের মধ্যে ১ শতাংশও ভাষার পরীক্ষায় পাস করতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো অনেক দূরের কথা।

আমাদের নতুন প্রজন্মের প্রতি অনুরোধ, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারা বন্ধ করুন। এজেন্সির ফাঁদে পা দিবেন না। আমাদের এখানে এজেন্সির যত লোভনীয় অফার প্রকাশ করুন, আমরা বুঝিয়ে দেব আসলে সেই অফারের পেছনে কি ফাঁদ লুকিয়ে আছে।

আদনান সাদেক, জার্মানির স্টুটগার্ট থেকে।
লেখক পরিচয়ঃ Click This Link
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×