এখানে একটা নদী ছিল
কান্না রঙা আকাশ যার দু কূল ছুঁয়ে ছুঁয়ে যেত
আষাঢ় শ্রাবণ জড়াজড়ি করে বইতো সারাটা বছর
ঘোলাটে মেঘের দল প্রতিদিন যাকে যত্ন করে ধুইয়ে দিত
নিজের কষ্টগুলোকে বয়ে যেতে দেখে নিরন্তর
আর দুঃখরা আসতো সারি বেঁধে;
আজলা ভরে নীল রঙা পানিতে মুখ ধুয়ে
ঠাঁয় বসে থাকতো,
যতক্ষণ না নিজের ছায়া স্রোতের টানে উজানে ভেসে যায়।
একটু এগোলে দুই পা দূরেই দীর্ঘশ্বাসের খোঁজ
জলের আয়নার উদাস হয়ে দেখতো কারো মুখ
হয়তো আকাশ ছুঁতে চাইতো।
আসতো একটি ছেলে;
নির্জনতায় মন ডুবিয়ে বসে থাকতো এক মনে
দূর আকাশটা বুকে চেপে ভাবতো কত কি।
এখানে একটা নদী ছিল,
আছে আজো;
দুঃখরা একটি দিনের জন্যও আসা থামায়নি
কিংবা দীর্ঘশ্বাসগুলো।
মাথা নিচু করে ছেলেটাও ভাবতে বসে আগের মতই,
মেহেদী ধোঁয়া দুটো হাত,চুড়ি ভরা কারো রিনিঝিনি
আষাঢ়,শ্রাবণ কিংবা চৈত্রের ভেদাভেদ
মূর্খ নদীটা চিনলোনা আজও,
আটপৌরে আমার আমি খড়কুটো হয়ে ভেসে চলে
নির্বাসিত গতকাল, আজকের ব্যাস্ততা এবং
আগামীদিনের নির্জনতায়।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।