বর্তমানে বাংলাদেশে পিস টিভি বন্ধের দাবি জোরালো হয়ে উঠেছে | যেন সমস্ত জঙ্গিবাদের মূলে ওই পিস টিভি | ভারতে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বন্ধ হবার জোগার , যেন ইসলামিক স্টেট জঙ্গিদেরকে ওই ফাউন্ডেশন তৈরী করেছে | কিন্তু এসবের মাঝে আসল দোষীকে যেন আমরা ভুলে না যাই |
গুলশান বা হলি আর্টিজান বেকারী : যাই হোক না কেন এর পেছনে বাংলাদেশের তামাম বড় বড় নেতাদের পোলাপানেরা আছে | তাদের কান ধরে টান দিলে অনেক বড় বড় মাথা এগিয়ে আসবে তাই সুকৌশলে আসল দোষীকে আড়াল করতেই পিস টিভিকে ভিকটিম বানানো হচ্ছে | একটা টিভি চ্যানেল কখনো জঙ্গি তৈরী করতে পারে না |
কতকগুলো ভিডিও দেখলেই কেউ জঙ্গি হয়ে যায় না | এমনটাই যদি হত তাহলে জঙ্গিদের এন্টি হিরো বানানো মুভি দেখে অনেক জঙ্গি তৈরী হতে পারত | কিন্তু এমনটা হয় না | জঙ্গিদের তৈরী করে ট্রেনিং , মগজধোলাই আর পেট্রো ডলার | সেইগুলি আগে বন্ধ করা দরকার |
শিক্ষিত ছেলেরা যাতে জঙ্গি না হয়ে যায় তার জন্য তাদের প্রতি বিশেষ যত্ন নেয়া উচিত | কলেজ ইউনিভার্সিটিতে ধর্মের লেকচারের নামে মগজধোলাই বন্ধ করা উচিত | তাদের আধুনিক দুনিয়াবী শিক্ষার বিষয়ে উত্সাহ দেয়া উচিত | একটা টিভি চ্যানেল বন্ধ করলেই জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে না |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

