ভালোয়ার
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ভালো জগৎ ভালো
পূব আকাশের তারা ভালো
মিষ্টি রোদের হাসি ভালো
আমার কাছে তুমি ভালো।
মেঘের গায়ের উর্না ভালো
জোৎস্না রাতের চাঁদটা ভালো
সাগর তীরের জোয়ার ভালো
তোমার মুখের ভাষা ভালো।
চাল কুমড়ার মোর'বা ভালো
কবুতরের মাংশ ভালো
সরষে ইলিশ খেতে ভালো
তোমার দু'ঠোট আরো ভালো।
ধানের খেতের ঢেউটা ভালো
নীল সাগরের ঢেউটা ভালো
ঘুরির লেজের ঢেউটা ভালো
তোমার চুলের দোলন ভালো।
তৃষ্ণা পেলে পানি ভালো
রোগ সাড়াতে ঔষধ ভালো
পুকুরেতে গোসল ভালো
তোমার বুকে ঘুমান ভালো।
হাসনাহেনার গন্ধ ভালো
বকুল ফুলের গন্ধ ভালো
বেলি ফুলের খোপা ভালো
তোমার বুকের গন্ধ ভালো।
ঝুম বরষার শব্দ ভালো
কোকিলের কন্ঠ ভালো
ময়ূরের পেখম ভালো
তোমার চলন আরো ভালো।
তুমি ভালো অনেক ভালো
কালো চোখের দৃষ্টি ভালো
কালো জামের গালও ভালো
সবটুকুতেই আমার ভালো।
আমার কাছে তুমি ভালো
তোমার সকল কর্ম ভলো
তোমার আমার সঙ্গ ভালো
ভালবাসার এইতো ভালো।
তুমি আমার বন্ধু ভালো
তোমার ভালই আমার ভালো
বকা খাওয়া সেও ভালো
কারন তুমি শুধুই ভালো।
০৯/১১/২০১৫
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুনউত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ
উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন