somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Legend of Zorro: Memories of Childhood

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার শৈশব কেটেছে ঢাকার বাইরে, যেখানে কার্টুন নেটওয়ার্ক আসত না। কার্টুন দেখার একমাত্র ভরসা ছিল বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের হিন্দী ডাবড কার্টুন (পরে বুঝেছি তার অনেকগুলোই আসলে অ্যানিমে ছিল)। সেই সময়ে দেখা অ্যানিমে দ্য লিজেন্ড অফ জোরো।

প্রথমে মাই অ্যানিমে লিস্ট থেকে কিছু তথ্য তুলে দিই-
Aired: Apr 5, 1996 to Apr 14, 1997
Producers: Mushi Productions
Genres: Adventure, Historical, Shounen
Episodes: 52
Score: 7.30

এবার স্টোরিতে আসা যাক।
কাহিনীর নায়ক ডন ডিয়েগো ডে লা ভেগা, পড়াশোনা শেষ করে নিজের দেশে ফিরে আসতে থাকে জাহাজে করে। বাইরে থাকার সময় বাবা এবং বাল্যকালের বন্ধু ললিটার চিঠি থেকে সে জানতে পারে দেশে আর্মি একনায়কতন্ত্র চালু করেছে, সাধারণ মানুষ আর্মির অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করে রেখেছে প্রাণের ভয়ে। কেউ সাহস করে মাথা উঁচু করতে চেষ্টা করলে তাকে বিনা বিচারে প্রাণ হারাতে হয় সবার চোখের সামনে। ডিয়েগো ফিরে আসার পর নিজের চোখে আর্মির স্বেচ্ছাচারিতা দেখতে পায় প্রতি মূহুর্তে। তার মনে চিন্তা আসে যে করেই হোক, এই স্বেচ্ছাচারিতার অবসান ঘটাবে।

আর্মির অন্যায়ের বিরূদ্ধে মাথা তুলে দাড়ানো একজন ব্যাক্তি ও তার পরিবারের মানুষদের কোর্টমার্শালের দিনে স্যানটেসকোবাসীরা তাই দেখতে পায় এক মাস্কড হিরোকে, কালো পোষাক, কালো ক্লোক এবং মাস্ক পরে, সাদা ঘোড়ার পিঠে চড়ে যে আউট অফ নো হোয়্যার এসে হাজির হয় এবং প্রথমবারের মত আর্মির ষড়যন্ত্রকে কেউ তছনছ করে বন্দীদের উদ্ধার করে নিয়ে যায়। শহরবাসীর মনে একটা আশার আলো জাগিয়ে যায়, যে আলোর নাম, জোরো।

কাহিনীটা ন্যায় অন্যায়ের কিছুটা ছেলেমানুষী একটা কনসেপ্ট নিয়ে এগিয়ে যায়, যেখানে বেশিরভাগ সময় "হিরো সেভস দ্য ডে" কনসেপ্টটাই প্রাধান্য পায়। ডিয়েগো/জোরো পুরোটা সময় নিজের দ্বৈত সত্ত্বা খুব ভালভাবে বজায় রাখে। ডিয়েগো হিসেবে নিজেকে খুব বোকাসোকা আলসে একটা ছেলে হিসেবে প্রমাণ করে সবসময়, এবং এই কাজটা সে খুবই ভালভাবে করে। অন্যদিকে জোরো হিসেবে দায়িত্ব পালন করতে সে কখনো পিছপা হয়না। ডিয়েগো তার ব্যাক্তিত্বের জন্যে তার বাল্যকালের বন্ধু ললিটার ভালবাসা পেতে ব্যর্থ হয়, কারণ ললিটা জোরোকেই তার স্বপ্নের নায়কের আসনে বসায়।

অ্যানিমেটার ব্যাপারে ম্যালে একজনের কমেন্ট ভাল লেগেছে- "This is hardly the type of anime you'd come across, even while searching randomly. Nor is it something you would give a second look or thought about." আমার মতামতও একই। কিন্তু ওই আমলে যারা জোরো দেখেছে, নিঃসন্দেহে তারা এটাকে তাদের ফেভারিট লিস্টে রাখবেই। ১৮ বছর আগের একটা অ্যানিমে, কিন্তু এর কাহিনী, আর্টওয়ার্ক, ওএসটি এখনও আমাকে মুগ্ধ করে (আবেগের কারণে হতে পারে অস্বীকার করছিনা)। একেকটা পর্ব দেখার জন্য প্রতিদিন আমি সাড়ে ছয়টা বাজার জন্য অপেক্ষা করে থাকতাম।

আশা করি আমার অত্যন্ত পছন্দের এই অ্যানিমেটি আরও অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি, আশা করব যদি কখনো দেখেন তাহলে ভাল লাগবে। অ্যানিমেটির (এবং রিভিউটির ব্যাপারে) মতামত জানালে খুশি হব। পড়ার জন্য ধন্যবাদ !!

ডাউনলোড করতে পারেন এখান থেকে-
https://www.youtube.com/playlist?list=PLKFwt0_DMKt45SfGjhBcnrUneVN9dTbkg

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×