জনরা- হিস্ট্রি, রোমান্স, স্কুল, শৌজো
গতানুগতিক মুভির চেয়ে অন্যরকম কাহিনীর একটি সুন্দর মুভি এটি।
মুভিটির কাহিনী ১৯৬৩ সালের জাপানে, সমুদ্র তীরবর্তী একটি গোছানো শহর ইয়োকোহাবাতে। সেখানে তখন চলছে শহরটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা। দুর্দিনের স্মৃতিকে তাজা করে তোলে, এমন সবকিছু ভেঙে ফেলে নতুন করে সাজানো হচ্ছে।
এই শহরেই বাস করে উমি। সে একজন হাইস্কুল ছাত্রী। তার বাবা যুদ্ধে মারা গেছে এবং তার মা জাপানের বাইরে থাকেন তার কাজের জন্য। সেজন্য উমিকে পড়াশোনার পাশাপাশি তাদের পরিবারের বোর্ডিং হাউসের ব্যবসাও সামলাতে হয়, সেইসাথে দেখাশোনা করতে হয় তার ছোট ভাইবোন এবং দাদীকে। দায়িত্বশীল উমি তাই সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে স্কুল এবং ঘরের কাজে। কিন্তু এতকিছুর মাঝেও উমি একটা কাজ করতে কখনো ভোলে না। আর তা হল, সমুদ্রে যাত্রা করা মানুষদের মঙ্গল কামনা করে প্রতিদিন সকালে বাড়ির সামনে পতাকা তুলতে।
উমির স্কুলের বন্ধু শুন, সে কাজ করে নিউজপেপার ক্লাবে। তাদের ক্লাবরুমটি একটি পুরনো এবং ঐতিহাসিক বিল্ডিংয়ে অবস্থিত। শহর নতুন করে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই বিল্ডিংটিও ভেঙে ফেলার ঘোষণা দেয়া হয়েছে। এটা নিয়ে শুন এবং উমি চিন্তিত। তারা চায়না যে এভাবে একটি স্মৃতি সবার মাঝ থেকে হারিয়ে যাক। তাই তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে এ বিল্ডিংটিকে বাঁচানো যায়।
মুভিটির যে দিকটি আমার সবচেয়ে ভাল লেগেছে, কাহিনীটা অন্য যেকোন মুভির চেয়ে অন্যরকম। আস্তে আস্তে উঠে দাড়াতে চেষ্টা করা জাপান, পরিবারের হাল ধরে থাকা একটি দায়িত্বশীল বালিকা এবং সেইসাথে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মূহুর্ত, সবমিলিয়ে দেড়ঘন্টা কোথা দিয়ে পার হয়ে গেছে টের পাইনি।
Movie Download Link-
http://kissanime.com/Anime/From-Up-on-Poppy-Hill

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









