somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভারেস্ট জয় নিয়েও বিতর্ক ???? খাইছে

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম এক প্রকাশনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন।

চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত এক সংকলনে সম্প্রতি ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ শিরোনামের একটি প্রবন্ধ প্রকাশিত হয়।

ইনাম আল হকের লেখা ঐ প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।

মামলার বাদী মুসা ইব্রাহীমের যুক্তি, এম এ মুহিত দ্বিতীয় বাংলাদেশী যিনি এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন, প্রথম নন।

বাংলাদেশের পক্ষে এ পর্যন্ত চারজন তরুণ-তরুণী হিমালয়ের সবোর্চ্চ চূড়ায় উঠলেও সর্বপ্রথম এভারেস্ট জয়ের খবর আসে ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীমের এই শৃঙ্গ জয়ের মধ্য দিয়ে।

তিনি নর্থ আলপাইন মাউন্টেনিয়ারিং ক্লাব নামে পর্বতারোহীদের একটি সংগঠনের সদস্য।

কিন্তু তিনি অভিযোগ করছেন গত মাসে প্রকাশিত শিশুদের জন্য একটি প্রবন্ধ গ্রন্থের সংকলনে তার পরিবর্তে আরেকজন পর্বতারোহী বাংলাদেশেী এম এ মুহিতকে প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ইতিহাস বিকৃতির আশঙ্কা করছেন তিনি।

১২৫ জন লেখকের প্রবন্ধ নিয়ে প্রকাশিত সকালবেলার পাখি নামের এই গ্রন্থটিতে ভারত ও বাংলাদেশের লেখকদের লেখা সংকলিত হয়েছে যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জাআমান, হায়াত মামুদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেকেই।

এই গ্রন্থে ‘বাংলাদেশের মানুষ আজ হিমলায়ে উঠে দাড়িয়েছে’ নামে এই প্রবন্ধটি লেখেন পর্বতারোহীদের আরেকটি সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং ক্লাবের সভাপতি ইনাম আল হক।

মুসা ইব্রাহীম বলছেন, এমন একটি বইয়ে এ ধরনের তথ্য বিভ্রাট প্রত্যাশিত নয়। তিনি আদালতের মাধ্যমে বইটি বাজেয়াপ্ত করার এবং সংশোধনের আগ পর্যন্ত প্রকাশনা বন্ধের অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন।

বহুবার চেষ্টা করেও প্রবন্ধকার ইনাম আল হকের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে গ্রন্থটির একজেন সম্পাদক রহিম শাহ বলছেন, পুরা বিষয়টি সচেতনভাবেই ছাপানো হয়েছে এবং তিনি প্রথম এভারেস্ট জয়ী হিসেবে মুসা ইব্রাহীমের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শিগগিরই তা জনসমক্ষে তুলে ধরা হবে। একই সঙ্গে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার কথা বলেন মি. শাহ।

তবে পেশায় সাংবাদিক মুসা ইব্রাহীম এসব অভিযোগকে ভিত্তীহীন এবং দু:খজনক বলে মন্তব্য করেন এবং এতে তার নিজের ও দেশের সম্মানহানির আশঙ্কা প্রকাশ করেন।
*******
সূত্র *********
আগেও সুন্সিলাম এই বিতর্কের কথা। কাহিনি কি?
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×