মেঘকাব্য
১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘোর লাগা চোখে আবার
তোমায় দেখি
দেখেছিলাম সেই কবে,
যবনিকার
পূর্বে ছিলো বৃষ্টির
ইতিহাস,
গাঢ় সবুজের ইতিহাস,
নর্দমার উপচে
যাওয়া জলে হেটে যাওয়ার
ইতিহাস,
ইতিহাসের
প্রত্যাবর্তন হওয়ার
কথা তো ছিল না,
জলপাই রঙের
শাড়ী পড়ে ফিরে আসবার
কথা ছিল না।
এই জানালায় দাড়ানোর
কথা ছিল না,
আরো কত কথাই
তো ছিল
অথচ কি সহজ দাবী
গাঢ় মেঘ
করে বৃষ্টি নেমেছে আমার
একার করে
আর কখনও
অংশীদারিত্ব ভাবিনি
হয়তো ভাবতেও চাইনি।
চিমনীর
মাথা থেকে ধোঁয়া ওঠা বন্ধ
থাকবে,
পাতার শব্দে হৃদয়
সচকিত হবে আর রাত
থেকে দিন নিয়ম
ভাঙবো,
এই
চাহনীতে ঘুরে দাড়ানোর
কথা ছিল না।
তবুও তোমায়
দেখি মাঝবরষায়
বুকের
মাঝে ভালোবাসার
জলাবদ্ধতা নিয়ে দেখি
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন