এই যে আমাদের বিকেলগুলো শেষ হয়ে যাচ্ছে
আমাদেরই অবহেলায়
আকাশও এখন চারিদিক রঙ ছড়িয়ে
কণে দেখা আলো নিয়ে আসে না
গোঁধূলীর বর্ননা নবাগত কবিদের
মিউজিয়াম থেকে সংগ্রহ করতে হবে
এদেশে কবির জন্ম হবে কিন্তু উপমার
উপকরণ পাওয়া যাবে না
নবাগত কবিদের জন্য দুঃখে কষ্ট পাই
কারন কবিরা মিউজিয়াম থেকে বর্ষার চিত্রকলা দেখবে,
দেখবে না বৃষ্টি
আকাশ ঝাপিয়ে এখন আর বৃষ্টি নামে না
বর্ষাকাল স্হান নিবে স্হানীয় মিউজিয়ামে
হেমন্ত তো সেই কবেই হারিয়ে গেছে
নাগরিক কবিরা ট্রাম বাস নিয়ে কবিতা লিখে
কবিরা শীতের পিঠা কাকে বলে জানবে না, পিঠা উত্সবের পিঠা কাব্যতেও জায়গা পাবে না
তবে নবাগত কবিদের সামনে সুদিনও আসছে বটে, কবিতার খাতায়, পাতায় আর ব্লগে আঁধার ও জোছনা উপচে পড়বে
লোডশেডিংয়ের কল্যানে হয়তো আঁধার
খুঁজে নেবে কবিতাকে
অথবা লোডশেডিংয়ের নিকষ আঁধার ফুঁড়ে বেরিয়ে আসা চাঁদ
পৌছে দেবে কবিদের নিকট জোছনার সমুদ্র
সামনে কবিতায় কবিতায় আঁধার জোছনায় মাখামাখি
আরো একটি উপকরণ যোগ হতে পারে
বজ্রপাতের সৌন্দর্য, আহ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


