একদিন নীলসাগর ট্রেনে যমুনা অতিক্রম করেছিলাম
এটা শুধু একদিনের কথাই বলছি
আরো অনেকবারের কথা আমার মনে নেই
কিংবা মনে আসার প্রয়োজন নেই
যমুনায় জল ছিল কম, সেতুর নিচ দিয়ে মানুষ হেঁটে যায়,
আমার দৃষ্টি ছিল দূরে অনেক দূরে কিংবা পৃথিবীর ওপারে
তবুও আমি দেখছিলাম বিশাল যমুনার বুকে জেগে ওঠা চরের মানুষদের
তাদের জীবন সংগ্রামের ঘরবাড়ি..
আমার হাত ধরে ছিলো ট্রেনের হাতলগুলো খুব শক্ত করে..
আমার পেছনে কেউ আসছিলো কিংবা চলে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম
অথবা পারছিলাম না...
যমুনার বুকে বেঁধে রাখা ডিঙি নৌকা দেখছিলাম, দূরের কাঁশবন দেখছিলাম
অচেনা জাতের পাখি দেখছিলাম
দেখছিলাম সারিবদ্ধ গাঙচিলের উড়ে যাওয়া
সাদা বকের মহা সম্মিলন দেখছিলাম
দেখছিলাম তাদের কোন শোক নেই
ট্রেনের দরজায় বেরসিক ঝাপটা বাতাস আমায় এলোমেলো করে দিচ্ছিলো..
চোখে নিয়ন্ত্রনহীন জল শুকিয়ে রেখাপথ তৈরি করে দিচ্ছিলো
বুকের ভেতর অদ্ভুদ বোধ নিয়ে ছুঁটে চলেছি ট্রেনের দরজায় দাঁড়িয়ে
ভেঙে চৌচির হয়ে যাওয়া বুকের ভেতর শুন্যতা এসেছিলো জায়গা করে নিতে, তারাও লীন হয়েছে
জন্মদাতাকে মাটির বিছানায় চিরতরে ঘুম পাড়াতে ছুঁটে চলেছি....
(১৫ মার্চের একটি বুকভাঙা দুপুরকে স্মরন করে লেখা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


