ফেসবুক ফ্যানপেইজ এর গুরুত্ব নিয়ে আমি মহাশঙ্কিত নাকি আনন্দিত এই পোস্ট লেখা অনুধাবন করতে পারি নি। আজ একটি আউটসোর্সিং কোম্পানীর নিয়োগ বিজ্ঞপ্তি তে দেখলাম http://www.face.. ওমুক পেইজে গিয়ে লাইক করুন এরপর আবেদন ফরম ডাউনোলড করুন নতুবা আপনার আবেদন ফরম গ্রহণযোগ্য হবে না। কথা গুলো অবশ্য ইংরেজীতে লেখা ছিল। বাহ্ ভালো সিস্টেম কারন ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লাইক কিনতে অনেক টাকা লাগে। পেইজের ভবিষ্যত্ গুরুত্ব নিয়ে আমার চোখের সামনে দেখা যাচ্ছে অপার চাকুরির সম্ভাবনা। এডমিন নিয়োগ, ইউনিলিভারের ৫ টি ফ্যান পেইজের (ফেয়ার এন্ড লাভলি, ক্লোজ আপ, মেনজ একটিভ ইত্যাদি) জন্য এডমিন নিয়োগ দেয়া হবে, স্কয়ারের মেরিলের ১০ পন্যের ফ্যান পেইজের জন্য জরুরী এডমিন নিয়োগ, তিব্বত কদুর তেলের ফ্যান পেইজের জন্য এডমিন আবশ্য...। যোগ্যতা কেমন চাইবে? যোগ্যতাও এমন হতে হবে ১.অন্তত ৫ কে পেইজের এডমিন হতে হবে।
২. ৫টি এক্সচেঞ্জ গ্রুপের মেম্বার এর প্রত্যয়ন পত্র থাকতে হবে।
৩. প্রমোটিং এ দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে
৪.নিজস্ব পেইজের টকিং এবাউট ১৫০০ এর উপরে থাকতে হবে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


