somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ একা, সব সময়ই একা

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আসছে একা যাবে একা মাঝখানে কিছুদিন সংসারের এই রঙমেলা, এই কথা গুলো যে কতটা সত্য সেটা বয়সের সাথে সাথে বূঝতে পারছি প্রতি নিয়ত। তবে মজার ব্যপার হচ্ছে আমি মনে হয় একটু বেশীই আগে বূঝটে পারছি। ছোটবেলা থেকে মানুষের মনে হয় আমার মা আছে, বাবা আছে, এরপর ভাই বোন আছে, আস্তে আস্তে বন্ধু বান্ধব কত মানুষ। তবে ঐ বয়সেই এতোটুকু বুঝতাম বয়স হয়ে গেলে যাদের স্বামী বা স্ত্রী মরে যায় তারা কতো একা, সন্তান যার যার কাজে ব্যস্ত, কেউ নেই একটু মনের কথা বলার আহারে। এইটুকু বোধ ছেলেবেলা থেকেই ছিল কিন্তু নিজের বেলায় দেখেছি বিশ্ববিদ্যালয় উঠতে উঠতে ভালো কিছু বন্ধু পেয়েছি, মনের মতো প্রেমিক পেয়েছি, আর সব সময় সব কিছুতে আমার অসাধারণ বোন তো ছিলই, একাকীত্ব কী জিনিস কখনও টের পাইনি। বিয়ের পর তো দিন যায় স্বপ্নের মতো তখন তো সবই ভাল লাগে। আস্তে আস্তে কাজে ব্যস্ত হলেই সমস্যা, আমার হয়তো মনে হচ্ছে ও আমাকে সময় দিচ্ছে না। আমার মূল সমস্যা কিন্তু কখনই সময় দেয়া নিয়ে না, কারণ রুটি রুজির জন্য ভালো জীবন যাপনের জন্য কাজ তো করতেই হবে, ভালো কিছুর জন্য এই ছাড় আমি বরাবরই দিতে পারি। আমার চাওয়া মূলত দিন শেষে ১০ মিনিট একটু নিজেরদের নিয়ে কথা বললেই সব কিছু ভালো লাগে, সারাদিনে তো কতো কথাই হচ্ছে কিন্তু সেটা না, নিজেদের নিয়ে ১০ মিনিট। এই জিনিসটা বোঝাতে যখন আপনার বছরের পর বছর লেগে যাবে কিন্তু বোঝাতে পারবেন না তখন বুঝবেন আপনি একা হয়ে গেছেন। স্বামীকে শুধু দোষ দিলেই তো হবে না, ওর ও অনেক অভিযোগ থাকতে পারে, সুতরাং নিজেকে একা ভাবাই ভালো, সেক্ষেত্রে সৃষ্টিকর্তার ধ্যানে মগ্ন থাকা যায়। ১০০ ভাগ মন যা চায় তা আসলে অনের কাছ থেকে আশা করাও যায় না। সেক্ষেত্রে মন পড়তে পারে এমন কাঊকে লাগবে কিন্তু মন পড়তে পাড়লে তো সব সমস্যার সমাধান হয়েই যেত। অন্তঃসত্তা অবস্থায় আমার স্বামী আমার জন্য যা করেছে, তা শুধু একজন মা ই করতে পারে তাই তখন ওকে আমার মা মনে হতো। প্রচণ্ড পরিবার সচেতন একটা মানুষ তারপরও যখন একা লাগে শুধু ঐ কথা বলতে পারে না বা বলতে চায় না দেখে তখন আর কি ই বা করার থাকে। নিজেরই সমস্যা মেনে নিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। সমস্যা আমার মধ্যে আছে, সারাক্ষণ মন খারাপ থাকে, এই আমিই মন খারাপ ঠিক করার তত্ত্ব আবিষ্কার করেছিলাম এক সময়। কেন মন খারাপ সেই কারণ তা একটু ভাবলেই মন ভালো হয়ে যায়। এই তত্ত্বে এতদিন সফল ও ছিলাম কিন্তু সামপ্রটি এই তত্ত্ব পুরাপুরি ফেল মেরেছে। দেখি নতুন কোন তত্ত্ব আবিষ্কার করা যায় কিনা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×