'ডিজিটাল ফুলের দোকান' !!!
১২ ই আগস্ট, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কয়েকদিন আগের ঘটে যাওয়া একটা মজার এবং আকাশকুসুম চিন্তাভাবনার একটা ঘটনা বলি। আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম শাহবাগ । বন্ধুর মামাতো বোনের বিয়ে, তাই ফুল কিনতে গিয়েছিলাম। অনেকগুলো দোকান ঘুরেও মন মত ফুল পেলাম না। ফুলটা হল 'গোলাপ' !!!আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে 'গোলাপ' আবার না পাওয়ার কি আছে? সব দোকানেই তো পাওয়া যায়! আসল কথা হল আমরা চাইছিলাম কলি-গলাপ,যেটা পুরোপুরি এখনও ফোটেনি।ছোট অবস্থায়ে রয়েছে। সেই কলি-গোলাপ খুজতে খুজতে মগজ-ধোলাই হয়ে গেলো,তারপরও সেটা পেলাম না। হাল ছেড়ে দিয়ে বুড়া-গোলাপ কিনলাম কয়েকটা। ফুলের দোকানে দাড়িয়ে থাকতে থাকতে তখনি মাথায়ে চিন্তাটা এলো। বন্ধুর সাথে শেয়ার করলাম ব্যাপারটা। আমার আইডিয়াটা ছিল এরকম - এখনকার বাংলাদেশ হল 'ডিজিটাল বাংলাদেশ'।
সবকিছু হতে হবে ডিজিটাল। ফুলের দোকানটাও যদি হয় ডিজিটাল!!! সেটা কিভাবে??
ফুলের দোকানগুলোতে তখন আর ফুটন্ত ফুল থাকবে না। থাকবে শুধু ফুলের কলি।সেটা একটা হিমাগার এ রাখা হবে।যখন কোন কাস্টমার ফুল কিনতে আসবে তখন সে হিমাগার থেকে চয়েস করবে এবং তখনি হিমাগার এর ভিতরে সেটা কৃত্তিম উপায়ে ফোটানো হবে, হিমাগার এর ভিতরে কৃত্তিম আলো-বাতাস দিয়ে ফুলটাকে কাস্টমার এর চয়েস অনুযায়ী শেপ্ এ আনা হবে।তারপর সেটা হিমাগার থেকে বের করে কাস্টমারকে কে দেয়া হবে।সেটাই হবে ডিজিটাল ফুলের দোকান। বন্ধুরা অবশ্য ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি করেছে তবে আমি চিন্তা করছিলাম,প্রযুক্তি এখন অনেক উন্নত!!!এমন অনেক কিছুই এখন হচ্ছে যা আগে মানুষ কখনও কল্পনাও করেনি।অদূর ভবিষ্যতে এরকম কিছু হয়ত হতেও পারে!আমি ভাই কল্পনাবিলাসী মানুষ। আমার মাথায়ে এরকম অনেক চিন্তাই দিন রাত ঘুরতে থাকে। গত কয়েকদিন ধরেই ব্যাপারটা মাথায় ঘুরছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আপনারা অনেকেও হয়ত আমার এই লেখা পড়ে হাসবেন। হাসেন,কোন প্রবলেম নাই তবে আমার ব্লগ- এর শিরোনামটা একবার দেখে নিবেন আর আমার সম্পর্কে আমি শুধু দুইটা কথাই লিখেছি। আমার এরূপ চিন্তা-ভাবনার উত্তর পাবেন আশা করি।সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন